ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিটের প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে কড়াইল বস্তির আগুন। বুধবার দিবাগত রাতে পৌনে ৩ টার দিকে লাগা এ আগুনে পুড়ে গেছে বস্তির অধিকাংশ টিনের ঘর।
বুধবার রাত দুইটার দিকে বস্তির একাংশে লাগা অাগুন পরে ছড়িয়ে পড়ে সারা বস্তিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেয় আরও চারটি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। এছাড়া রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢুকতে গিয়ে সমস্যায় পড়েছে বলে তারা জানিয়েছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বৃহস্পতিবার সকালে জানান, এই মুহূর্তে আগুন লাগার কারণ বোঝা যাচ্ছে না। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হবে।
আরো দেখুন ভিডিও রিপোর্টে:
https://youtu.be/Uft93DQjz4E
ছবি: জাকির সবুজ







