চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৭ শিক্ষার্থীর শিক্ষায় বাধা কাটল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
আদালত
A A
সাংবাদিককে

উত্তরা আধুনিক মেডিকেল কলেজে ৫৭ শিক্ষার্থীকে এক মাসের জন্য ভর্তি পরবর্তী শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখতে হাইকোর্টের দেয়া রুলসহ আদেশ নিস্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার এই আদেশের ফলে ৫৭ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে বাধা কাটলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত রিটকারির ছেলেকে (ভর্তি বঞ্চিত শিক্ষার্থী) আগামি সাত দিনের মধ্যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা গ্রহণে ডিজি হেলথের প্রতি নির্দেশ দিয়েছেন।

আপিল বিভাগে এই রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম আমিনউদ্দীন। আর মেডিকেল কলেজের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।

এর আগে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৫৭ শিক্ষার্থীকে এক মাসের জন্য ভর্তি পরবর্তী শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট।

Reneta

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ৯ জানুয়ারি রুলসহ এ আদেশ দেন।

রুলে সরকারি নীতিমালা অনুসরণ না করে ৫৭ জনের ভর্তি প্রক্রিয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষকে ১০ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর ‘উত্তরা মেডিকেলে ভর্তিতে মেধাতালিকাকে উপেক্ষা’ শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। সে প্রতিবেদন যুক্ত করে চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে কলেজে ভর্তিতে অনিয়ম ও সরকারি নীতিমালা অনুসরণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে ওই কলেজে ভর্তিবঞ্চিত এক প্রার্থীর অভিভাবক ২ জানুয়ারি হাইকোর্টে রিট করেন।

রিটের পক্ষে হাইকোর্টে শুনানি করা আইনজীবী রেজিনা মাহমুদ ৯ জানুয়ারি জানান, মেডিকেলে ভর্তি সংক্রান্ত ২০১৭ সালের ২০ আগস্টের সরকারি নীতিমালা অনুসরণ না করে আগে এলে আগে পাবেন এর ভিত্তিতে গত ১৭ ডিসেম্বর ওই ৫৭ জন শিক্ষার্থীকে চলতি শিক্ষাবর্ষে (২০১৭-১৮) প্রথম বর্ষে ভর্তি করা হয়। অথচ সরকারি নীতিমালায় আছে মেধাতালিকার ক্রম অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে তা করা হয়নি। ফলে রিট আবেদনকারীর সন্তান তারিকুল ইসলাম ভর্তি বঞ্চিত হন। এসব যুক্তিতে রিটটি করা হলে হাইকোর্ট আদেশ দেন।

তবে ওইদিন ডেপুটি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, ২০১৪ সাল থেকে বিগত বছরগুলোতে কলেজটিতে ভর্তিতে কোটা পূরণ হতো না। সে জন্য গত ১৪ ডিসেম্বর আগে এলে আগে পাবেন বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তালিকায় থাকা ওই ৫৭ জন শিক্ষার্থী সাধারণ কোটায় ভর্তি হন ও কোটা পূরণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভর্তিশিক্ষা কার্যক্রমহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মতপার্থক্য থাকলেও মার্কিন শান্তি প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

গরুর হাট: ক্রেতা এখনও দেখছে বেশি, কিনছে কম

মে ২৩, ২০২৬

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনায় সাকিব

মে ২৩, ২০২৬

ঈদে দর্শককে দুদণ্ড শান্তির প্রতিশ্রুতি!

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT