চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৪ ধারা ও রিমান্ড নিয়ে আপিলের রায় ২৪ মে

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৯:৫১ অপরাহ্ণ ১৭, মে ২০১৬
অন্যান্য, আদালত
A A

পরোয়ানা ছাড়া ৫৪ ধারায় কাউকে গ্রেফতার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা নিয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শেষ। ২৪ মে রায় দেবেন আপিল বিভাগ। এ বিষয়ে আদালতের নির্দেশনা দেওয়ার পরও পালন না হওয়ায় হতাশা ব্যক্ত করেছে সর্বোচ্চ আদালত। রাষ্ট্রপক্ষ বলেছে আদালত যেন বাস্তবতার বিবেচনায় নির্দেশনা দেন।

১৯৯৮ সালে ডিবি পুলিশ সিদ্ধেশ্বরী এলাকা থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুবেলকে ৫৪ ধারায় গ্রেফতার করে এবং পরে পুলিশ হেফাজতে মারা যায়  রুবেল। এই ঘটনায় কয়েকটি মানবাধিকার সংগঠন রিট করলে ২০০৩ সালে রায় দেন হাইকোর্ট। এতে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রচলিত বিধান সংশোধন করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। সংশোধনের আগে কয়েক দফা নির্দেশনা মেনে চলার কথা বলা হয়।

রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে আবেদন করলে, আপিল করার অনুমতি দেওয়া হয় ২০০৪ সালে। শুনানিতে আবেদনকারী ও রাষ্ট্রপক্ষ নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, অপপ্রয়োগের ব্যাপারে আদালত যদি কোন রকম নির্দিষ্ট নির্দেশনা দেয় সেটা ঠিক আছে। কিন্তু আদালত আইন সংশোধনের জন্য ছক করে দিয়ে কোন রকম অর্ডার দিতে পারেন না।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, এই ৫৪ ধারা বা পুলিশ কাস্টডি বা রিমান্ডের বিষয়ে যে সমস্ত রেকমেন্ডেশন দিয়েছে এবং সেই সমস্ত রেকমেন্ডেশনকে আমরা বলেছি বাংলাদেশের আর্থিক এবং সামাজিক প্রেক্ষাপটের আলোকে বিচার করে দেখতে হবে।

শুনানিতে আপিল বিভাগ আইন শৃঙ্খলাবাহিনীর সাদা পোশাকে গ্রেফতার করা, আসামীর শরীরে কাগজের মাধ্যমে লিখে হাজির করা, ফৌজদারী কার্যবিধি সংশোধন কেন হচ্ছে না, মামলা দায়েরে ত্রুটি থাকা নিয়ে মন্তব্য করেন।

Reneta

অ্যাটর্নি জেনারেল বলেন, গ্রেপ্তার করার পরে পুলিশ কি করবে? পুলিশ আসামীকে মেজিস্ট্রেটের আদালতে নিয়ে যাওয়ার আগে কি করবে? ইত্যাদি কতগুলো বিস্তারিত নির্দেশনা ছিলো। ওনারা বলছেন এই নির্দেশনাগুলো এখনও ঠিকমতো পালন করা হচ্ছে না।

তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন বর্তমানে জঙ্গীবাদসহ নানা সমস্যার মধ্যে আসামীদের জন্য হাইকোর্টের নির্দেশনা পালন করা সম্ভব কিনা তাও দেখতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৪ ধারা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ১০ ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT