চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৩ বছরে শাহরুখ, মধ্যরাতে মান্নাতে হাজার মানুষের ঢল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

বলিউডের সুপারস্টার অভিনেতা শাহরুখ খান। গত তিন দশক ধরে বলিউড শাসন করছেন তিনি। আর এই তুমুল জনপ্রিয় অভিনেতা ২ নভেম্বর পা রাখলেন ৫৩ বছরে। প্রতিবারের মতো এবারও প্রিয় তারকার জন্মদিনে তার বাড়ির সামনে উপচে পড়েছে হাজারো ভক্ত অনুরাগী।

২ নভেম্বর ৫৩ বছরে পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রতি বছর এই দিন বারোটা বাজার আগেই মুম্বাইয়ে তার বাড়ি মান্নাতের সামনে ভিড় করেন হাজারো তরুণ তরুণী। মান্নতের সদর দরজায় এদিন সন্ধ্যা থেকেই আসতে চলেন ভক্ত অনুরাগীরা। ব্যালকনি থেকে হাত নেড়ে, সেলফি তুলে তাদের ভালোবাসার জবাবও দেন কিং খান। এবারও হলো না তার ব্যতিক্রম।

১ নভেম্বর দিবাগত রাত ১২টা বাজার আগেই মুম্বাইয়ের বাড়ির সামনে ভিড় করেন অসংখ্য মানুষ। তাদের সামলাতে রীতিমত হিমশিম খাওয়ার অবস্থা আইন শৃঙ্ক্ষলা বাহিনীর। ‘আমরা সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছি আমাদের প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। তাকে এক নজর দেখতেই আমরা প্রতি বছর এই দিন এখানে আসি।’ টাইমস অব ইন্ডিয়াকে বলছিলেন এক ভক্ত।

এদিকে বরাবরের মতো অপেক্ষারত ভক্তদের সামনে আসেন শাহরুখ। তাদের সামনে বেশ কয়েক মিনিট সময় কাটান। সবার উদ্দেশ্যে উড়ন্ত চুমুও ছুড়েন তিনি।

এরপর নিজের সোশাল সাইটে বেশ কয়েকটি ছবির কোলাজ পোস্ট করেন শাহরুখ। যেখানে নিজের জন্মদিনে স্ত্রী গৌরী খানকে কেক খাইয়ে দিতে দেখা গেছে।

প্রত্যেকবছরই এই দিনটা বিশেষভাবে উদযাপন করে গোটা ‘খান’ পরিবার।

Reneta

১৯৬৫ সালের ভারতের নয়া দিল্লীতে জন্মগ্রহণ করেন শাহরুখ। বহু সংগ্রাম করে নব্বই দশকে পা রাখেন বলিউডে। পঁচিশ বছরের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল ছবি। যার মধ্যে রয়েছে পারদেশ, কাভি খুশি কাভি গাম, কুছ কুছ হোতা হ্যায়, কাভি আল বিদা না ক্যাহেনা, চালতে চালতেসহ আরও অনেক ছবি। মুক্তির প্রতীক্ষায় আছে ‘জিরো’ নামের একটি ছবি। যেখানে শাহরুখকে দেখা যাবে বামনের চরিত্রে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৌরীমান্নাতলিড বিনোদনশাহরুখ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের আসামে জঙ্গি হামলার নেপথ্যে কারা?

পরবর্তী

‘হাজীর বিরিয়ানী’ গান নিষিদ্ধ করতে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পরবর্তী

'হাজীর বিরিয়ানী' গান নিষিদ্ধ করতে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাংলায় ‘সম্রাট জাহাঙ্গীর’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT