বিনোদন

৫০তম জন্মদিনে সাইফের সেরা পাঁচ সিনেমা

সাইফের ৫০তম জন্মদিনে হাসিমুখে ছবি, তিনি গেম খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফের ৫০তম জন্মদিনে হাসিমুখে ছবি, তিনি গেম খেলছেন, পরিধান করেছেন সাদা জ্যাকেট ও ব্লু শার্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

৫০ বছরে পা রাখলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক সাইফ আলি খান। আজ ১৬ আগস্ট তার জন্মদিন। প্রতি বছর সাইফ এদিনটি পরিবার নিয়ে বেশ জাঁকজমক ভাবে পালন করলেও এবছর ঘরোয়াভাবেই উদযাপন করেছেন নিজের জন্মদিন।

দুই দশকেরও বেশ সময় যাবত বলিউড সিনেমাতে অভিনয় করছেন সাইফ। তার অভিনীত সিনেমাগুলোর অধিকাংশই দর্শকদের মন ছুঁয়ে গেছে। ১৯৯৩ সালে বলিউডে যাত্রা শুরু করলেও ১৯৯৪ সালে ‘ইয়ে দিললাগি’ সিনেমার মাধ্যমে সাফল্য পেয়েছিলেন পাতৌদি পরিবারের নবাব। তবে তার ক্যারিয়ার নতুন মোড় পায় এক ‘দিল চাহতা হ্যায়’ সিনেমাতে অভিনয় করে। এরপর একে একে মুক্তি পেয়েছে তার আরো কিছু অসাধারণ সিনেমা।

চলুন দেখে নেয়া যাক তার অভিনীত সেরা পাঁচটি সিনেমা:

দিল চাহতা হ্যায় (২০০১)
২০০১ সালে মুক্তি প্রাপ্ত সাইফ আলি খান অভিনীত ‘দিল চাহতা হ্যায়’ সিনেমাটি ছিল দর্শকদের পছন্দের অন্যতম একটি সিনেমা। তিন বন্ধুর বন্ধুত্বের কাহিনী নিয়ে নির্মিত ছবিটির চিত্রনাট্যটি আজও সবার মনে লেগে আছে। ছবিটির মূল ভূমিকায় সাইফ আলি খান ছাড়াও আরো অভিনয় করেছিলেন আমির খান, অক্ষয় খান্না, প্রীতি জিনতা, ডিম্পল কাপাডিয়াসহ আরো অনেকে।

হাম-তুম (২০০৪)
বলিউডের রোমান্টিক-কমেডি সিনেমার কথা যদি বলতেই হয় তবে সবার আগে মাথায় আসে সাইফ আলি খান অভিনীত ‘হাম-তুম’ সিনেমাটির কথা। ছবিটিতে সাইফ-রানির জুটি ছিল সবার কাছেই মনমুগ্ধ কর। শুধু তাই নয় এই ছবিতে অভিনয় করে সেসময় সাইফ আলী খান ভারতের ‘ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড’র সেরা অভিনেতার পুরস্কারটিও পেয়েছিলেন।

সালাম-নমস্তে (২০০৫) 
২০০৫ সালে মুক্তি প্রাপ্ত সাইফ আলি খান ও প্রীতি জিনতা অভিনীত ‘সালাম-নমস্তে’ ছবিটি ছিল আরেকটি দুষ্টু-মিষ্টি প্রেম কাহিনী নিয়ে নির্মিত ছবি। যে ছবিতে সাইফ তার অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছিল। এমনকি ছবিটি সেসময় সবার্ধিক আয় কৃত ছবি গুলোর মধ্যে একটি ছিল।

পরিনীতা (২০০৫) 
তবে সাইফের ফিল্ম ক্যারিয়ারের ভিন্ন ধর্মী সিনেমার কথা যদি বলতেই হয় তবে অবশ্যই বলতে হবে তার অভিনীত ‘পরিনীতা’ ছবিটির কথা। একজন বাঙালির চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন তিনি ‘পরিনীতা’ ছবিটিতে।

ওমকারা (২০০৬) 
সাইফ অভিনীত অপরাধধর্মী সিনেমা ‘ওমকারা’ অসাধারণ একটি সিনেমা। যেখানে সাইফের অভিনয় সবার মন ছুয়ে গিয়েছিল।

বিষয়:৫০তম জন্মদিন দিল চাহতা হ্যায় সাইফ আলি খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…