চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ বিদেশী ও ক্রু বাদে ইজিপ্টএয়ারের যাত্রীরা মুক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

চার বিদেশী ও ক্রু বাদে ছিনতাই হওয়া ইজিপ্টএয়ারের সব যাত্রীকে ছেড়ে দিয়েছে ছিনতাইকারীরা। সাইপ্রাসের লারানকা বিমানবন্দরে অবতরণের পর দুপক্ষের আলোচনার শেষে যাত্রীদের মুক্তি দেয় ছিনতাইকারীরা। ইজিপ্টএয়ারের অফিশিয়াল টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে ইজিপ্টএয়ার কর্তৃপক্ষ। 

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকালে ছিনতাইয়ের শিকার হয় মিশরের সরকারি এয়ারলাইন্স ‘ইজিপ্ট এয়ার’ এর এমএস১৮১ প্লেনটি। আলেকজান্দ্রিয়া থেকে উড্ডয়নের পর প্লেনটি ছিনতাই হয়। প্লেনটিতে ৮০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিল।

পরে সাইপ্রাসের লারানকা এয়ারপোর্টে প্লেনটি অবতরণ করে। সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী এয়ারপোর্টে অবস্থান নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করে। এসময় ওই বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

মিশরের সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা গুলো জানায়, অভ্যন্তরীণ রুটের আলেকজান্দ্রিয়া থেকে কায়রোগামী বিমানটি একজন অস্ত্রধারী ছিনতাই করে। ছিনতাইকারী মিশরীয় নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিমান কর্তৃপক্ষের মুখপাত্রের বরাতে আরো জানানো হয়, আলেজান্দ্রিয়া থেকে ছিনতাই করা বিমানটি সাইপ্রাসে অবতরণ করতে বলে ছিনতাইকারী। বিমানটি সাইপ্রাসে অবতরণের কথা নিশ্চিত করে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি রেডিও স্টেশন।

খবরে আরো বলা হয়, এ৩২০ বিমানটিতে ৮০ জনের বেশি যাত্রী ছিল।

Reneta

তবে প্রথমে এ৩২০’র কথা বলা হলেও পরে মিশরীয় বিমান বাহিনীর তরফ থেকে এক টুইট বার্তায় বলা হয়,  ‘আমাদের এমএস১৮১ বিমানটি নিশ্চিতভাবেই ছিনতাই হয়েছে। এ ব্যাপারে আমরা দ্রুতই অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানাবো।’

মিশরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, বিমানটির পাইলট উমর আল-গামাল বিমান কর্তৃপক্ষকে জানিয়েছেন বিস্ফোরকসহ একজন যাত্রী আত্মঘাতী হওয়ার হুমকি দিয়ে বিমানটি অবতরণে বাধ্য করে।

যাত্রীদের মুক্ত করা বিষয়ে ছিনতাইকারীদের সাথে আলোচনার চলে। কিন্তু অধিকাংশ যাত্রীদের মুক্তি দিলে ছিনতাইকারীদের কি চাওয়ার মুখে এই সমঝোতা হয়েছে সেটা স্পষ্ট না।

রেডিও সিবিওয়াইস জানায়, সাইপ্রাসের পুলিশ বিমানের দিকে অগ্রসর হতে চাইলে ছিনতাইকারী তাদের পিছিয়ে যেতে বলে। আর স্থানীয় সাংবাদিকতের বরাত দিয়ে বিবিসি জানায়, অবতরণের কিছু সময় পরই বিমান থেকে কয়েকজন যাত্রীকে বাইরে বের হতে দেখা যায়।

এদিকে, ব্রিটেনের স্কাই নিউজ জানিয়েছে, বিমানটিতে অন্তত আট জন ব্রিটিশ নাগরিক রয়েছে।

গত বছরের অক্টোবরে মিশরের শার্ম আল-শেখ অবকাশ যাপন কেন্দ্র থেকে ২২৪ জন আরোহী নিয়ে রাশিয়া যাওয়ার পথে সিনাই উপদ্বীপে রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হলে যাত্রীদের সবাই নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্লেন ছিনতাইমিশর
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT