চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ অক্টোবর মুক্তি পাচ্ছে না ‘শাহেনশাহ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

বহুল প্রতীক্ষিত ‘শাহেনশাহ’ একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা হলেও শেষ সময়ে এসে মুক্তির তারিখ স্থগিত করেছেন প্রযোজক। সর্বশেষ নতুন তারিখ ঠিক হয়েছিলো ৪ অক্টোবর। কিন্তু শেষ সময়ে এসে এবারও মুক্তির তারিখ পেছালো প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া।

শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত অভিনীত ‘শাহেনশাহ’ মুক্তির সব ধরনের প্রস্তুতি সম্পন্নই ছিলো। সোশাল মিডিয়াতেও প্রচারণা চলছিলো। কিন্তু শেষ সময়ে কী এমন হলো যে, ছবি মুক্তি স্থগিত করা হলো?

এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি ‘শাহেনশাহ’র নির্মাতা শামীম আহমেদ রনি। তিনি চ্যানেল আই অনলাইনকে জানালেন, আমার কাজ ছবি নির্মাণ করা। এরপর বাকিটা প্রযোজকের সিদ্ধান্ত। তিনি ছবিটা কখন মুক্তি দিবেন, তার সুবিধা কখন এসমস্ত সিদ্ধান্ত একান্তই প্রযোজকের।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল। চারদিকে চলছে সরকারের শুদ্ধি অভিযান। দেশের মানুষের এই দিকেই এখন মনযোগ। আর এ কারণেই এই ছবিটি এখন মুক্তি দিতে চাইছি না।

কিন্তু এমন সময়েইতো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘সাপলুডু’। দর্শকও ছবিটি দেখছে। তাদেরতো সমস্যা হচ্ছে না?-এমন প্রশ্নে সেলিম খান বলেন, ‘শাহেনশাহ’ বিশাল বাজেটের ছবি। এই সময়ে এটা মুক্তি দিলে নির্মাণ ব্যয়ের অর্ধেকও উঠে আসবে না। অতীত অভিজ্ঞতা থেকে এই রিস্ক নিতে চাচ্ছি না।

তাহলে শাহেনশাহ কবে মুক্তি পাবে, আদৌ মুক্তি পাবেতো? প্রশ্নে সেলিম খান বলেন, আগামী রোজার ঈদে ‘শাহেনশাহ’ মুক্তি পাবে এটা ফাইনাল।

Reneta

গেল বছর ৫ সেপ্টেম্বর ঢাকার অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘শাহেনশাহ’ ছবির মহরত অনুষ্ঠান। সবকিছু গুছিয়ে ২৩ অক্টোবর থেকে এফডিসিতে শুরু হয় ‘শাহেনশাহ’র নির্মাণ কাজ। কয়েকটি লোকেশনে শুটিং শেষে ১৯ ডিসেম্বর পূবাইলে শেষ হয় ছবির কাজ। এরপর ১২ মার্চ আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

এর আগে হাইভোল্টেজ শাহেনশাহ ছবির ফার্স্টলুক, ট্রেলার, দু’টি প্রকাশ হয়েছিল। তখন ব্যাপকভালো আলোচিত হয়েছিল ছবিটি। ছবির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস।

অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নুসরাত ফারিয়ারোদেলা জান্নাতলিড বিনোদনশাকিব খানশামীম আহমেদ রনিশাহেনশাহসাপলুডুসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই হরমুজে উত্তেজনা, জাহাজে ইরানের গুলি

এপ্রিল ২২, ২০২৬

সৌদি আরব পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী, একজনের মৃত্যু

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাউথ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

এপ্রিল ২২, ২০২৬

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT