চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৪৮৮’ রানের ম্যাচে অজিদের রেকর্ডগড়া জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

গাপটিল-মুনরো ঝড়ে নিউজিল্যান্ডের ২৪৩ রানের পাহাড়। সেটি টপকাতে যেয়ে ওয়ার্নার, ডি’আর্চি, ম্যাক্সওয়েল এবং ফিঞ্চের তাণ্ডবে অজিদের ২৪৫! দুই দলের মোট রান ৪৮৮! ট্রান্স-তাসমান টি-টুয়েন্টি ট্রাই সিরিজে শুক্রবার এমন ম্যাচ সাত বল বাকি থাকতে পাঁচ উইকেটের ব্যবধানে নিষ্পত্তি হয়েছে। ম্যাচটিতে দুটি বিশ্বরেকর্ড হয়েছে। এক রানের জন্য হয়নি তৃতীয়টি।

টি-টুয়েন্টির ইতিহাসে এত রান টপকে জয়ের রেকর্ড নেই। এর আগে ২২৯ রান টপকে জয়ের রেকর্ড ছিল ইংল্যান্ডের। ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে সেদিন দুই বল হাতে রেখে ২ উইকেটে হারায় ইংলিশরা। ছয়ের দিক থেকেও এই ম্যাচ বিরল। দুই দল মোট ৩২টি ছয় মেরেছে। এক ম্যাচে আগে কখনো এত সংখ্যক ছয় হয়নি।

সর্বাধিক ছয় এবং সর্বোচ্চ রান তাড়া করে জেতার বিশ্বরেকর্ড হলেও মোট রান তোলার দিক থেকে এই ম্যাচ দ্বিতীয়। ২০১৬ সালের ২৭ আগস্ট ওয়েস্ট ইন্ডিজ-ভারত ম্যাচে মোট রান উঠেছিল ৪৮৯। উইন্ডিজের করা ২৪৫ রানের জবাব দিতে নেমে এক রানে হেরে যায় ভারত।

নিউজিল্যান্ড এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে। উদ্বোধনীতে মার্টিন গাপটিল ও কলিন মুনরো যোগ করেন ১৩২ রান। সেটিও মাত্র ১০.৪ ওভারে, মানে ৬৪ বলে!
মূর্তিকারিগর 

মুনরোর বিদায়ে ভাঙে জুটি। ৬টি করে চার-ছক্কার ইনিংসটি ৩৩ বলে ৭৬ রানের। ২৩০.৩০ স্ট্রাইকরেটের ইনিংস।

গাপটিল থামেন সেঞ্চুরি তুলেই। ৪৯ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টি-টুয়েন্টি সেঞ্চুরি তুলে নেন, তখন ৬ চারের সঙ্গে ছিল ৯ ছক্কার মার। শেষ অবধি ৫৪ বলে ১০৫ রানে থেমেছে গাপটিল ঝড়, ১৯৪.৪৪ স্ট্রাইকরেটের ইনিংস। বলের হিসেবে টি-টুয়েন্টিতে এটি নবম দ্রুততম সেঞ্চুরি। দ্রুততমটি ৩৫ বলের, গত বছর বাংলাদেশের বিপক্ষে ডেভিড মিলার ঝড় তুলেছিলেন যেদিন।

শেষদিকে রান তোলার তাড়ায় দ্রুত কয়েকটি উইকেট হারায় কিউইরা। সেইফের্ট ১২, চ্যাপম্যান ১৬, টেলর অপরাজিত ১৭ করে আড়াই ছুঁইছুঁই সংগ্রহ এনে দেন।

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওয়ার্নার এবং ডি’আর্চি শর্ট ৮.৩ ওভারে ১২১ রান তোলেন! তখন ২৪ বলে ৫৯ রান করে ফিরে যান ওয়ার্নার। চার চারটি, ছয় পাঁচটি। ম্যাচসেরা আর্চি ৪৪ বলে ৭৬ করেন। তিন ছয়ের পাশাপাশি আটটি চার হাঁকান তিনি। মিডলঅর্ডারে ম্যাক্সওয়েল ১৪ বলে ৩১ রান করে ফিরে যান। তার ইনিংসে ছয় দুটি, চার তিনটি। এরপর ফিঞ্চ ১৪ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ শেষ করেন। তিনি তিনটি করে ছয়, চার মারেন।

এই ম্যাচে অস্ট্রেলিয়া জয় পাওয়ায় ইংল্যান্ডের ফাইনাল আশা টিকে থাকল। তিন ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ড দ্বিতীয়। তিনটির সবকটিতে হেরে ইংল্যান্ড তিন নম্বরে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপরিবর্তিত দল নিয়ে সিলেটে

পরবর্তী

শিশুদের আদালতে না নিতে ও মানবিক আচরণ করতে আহ্বান

পরবর্তী
শিশু

শিশুদের আদালতে না নিতে ও মানবিক আচরণ করতে আহ্বান

নেপাল-নতুন প্রধানমন্ত্রী-খড়গ প্রসাদ শর্মা ওলি

নেপালের প্রধানমন্ত্রী হলেন কমিউনিস্ট নেতা খড়গ প্রসাদ শর্মা ওলি

সর্বশেষ

তাঁত থেকে কনটেন্ট, সৃজনশীল শিল্পে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

আগস্ট ২৬, ২০২৬
MANCHESTER, ENGLAND - AUGUST 25: Nico O'Reilly of Manchester City poses with the PFA Young Player of the Year award during the 2026 PFA Awards at the Manchester Opera House on August 25, 2026 in Manchester, England. (Photo by Shane Anthony Sinclair/Getty Images)

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় সিটির ও’রাইলি

আগস্ট ২৬, ২০২৬

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT