অপরাধ

৪৩ কেজি স্বর্ণসহ আটক ৫

৪৩ কেজি স্বর্ণসহ আটক ৫

মানিকগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৩ কেজি স্বর্ণসহ ৫ জনকে আটক করেছে এলিট ফোর্স র‌্যাব-২।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি চ্যানেল আই অনলাইনকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান নিশ্চিত করেছে।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৪৩ কেজি ওজনের একটি স্বর্ণের চালানসহ আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

বিকেল ৫ টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…