চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় চার হাজার পদে নিয়োগ দিতে বিসিএস’র বিজ্ঞপ্তি প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ৪২তম বিসিএস বিশেষ এবং ৪৩তমটি সাধারণ।

পিএসসি ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে: ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নেওয়া হবে ২ হাজার। আর ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। সব মিলিয়ে প্রায় ৪ হাজার পদে নিয়োগ দেওয়া হবে।  ৪৩তম বিসিএসে সবচেয়ে বেশি পদসংখ্যা শিক্ষায় ৮৪৩টি। এ ছাড়া প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪২তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইন আবেদন শুরু হবে। চলবে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদনের ফি জমা দিতে পারবেন।

আর আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৪৩তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ ২০২১ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা।

৪১তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষার অপেক্ষায় আছেন সাড়ে চার লাখের বেশি প্রার্থী। গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়েছে পিএসসি। এখন মৌখিক পরীক্ষার দিন ঘোষণার অপেক্ষায় আছেন প্রার্থীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: ৪৩তম বিসিএসবিসিএস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরো পরিবার।

২৫ বছর পর ভোট দিলেন মির্জা ফখরুলকন্যা শামারুহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা–মাওলানা জুনায়েদ সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT