চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪ হাজার ১৩৬ জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বিনোদন
A A

৪৪তম বিসিএস পরীক্ষা ২০২১-এ উত্তীর্ণ ৪ হাজার ১৩৬ জন প্রার্থীকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কমিশন বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ এর বিধি ৬ অনুযায়ী, প্রার্থীদের মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে এই মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনীত প্রার্থীরা ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে নিয়োগ পাবেন।

নন-ক্যাডার পদে ব্যাপক নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯ম গ্রেডের পদে। এর মধ্যে খাদ্য অধিদপ্তরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জন, নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রার পদে ৮ জন, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পদে ২৯ জন মনোনীত হয়েছেন।

এছাড়া পাসপোর্ট অধিদপ্তরে ১৪ জন, ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৯ জন ঔষধ তত্ত্বাবধায়ক পদে মনোনয়ন পেয়েছেন। ১০ম গ্রেডে, জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কয়েকশ প্রার্থী মনোনীত হয়েছেন। এছাড়া খাদ্য অধিদপ্তরে ১৬৩ জন খাদ্য পরিদর্শক এবং মৎস্য অধিদপ্তরে ১৮ জন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে মনোনীত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টর (কৃষি ও শারীরিক শিক্ষা) পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যার জন্য প্রায় ৩ লাখ ৫০ হাজার প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন, এবং পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ৪ হাজার জন।

Jui  Banner Campaign
ট্যাগ: পিএসসিবিসিএস
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪ হাজার ১৩৬ জন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধান উপদেষ্টার শেষ ঘণ্টা!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ইয়ারকির ব্যঙ্গাত্মক ভিডিও দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

গাজায় ফুটবল স্টেডিয়াম করার প্রতিশ্রুতি ফিফার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন প্রিন্স অ্যান্ড্রু

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT