অন্যান্য খেলা

৪০ বছরের খরা ঘুচিয়ে ফাইনালে বার্টি

অস্ট্রেলিয়ান ওপেন

টেনিস খেলোয়াড়ের জয় উদযাপন, কোর্টে প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস খেলোয়াড় কোর্টে জয় উদযাপন করছেন, প্রতিদ্বন্দ্বিতা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান ওপেনে সেরা ফর্মে জাত চেনাচ্ছেন দুবারের গ্র্যান্ড স্লাম জয়ী ও মেয়েদের এককের প্রথম বাছাই অ্যাশলেইগ বার্টি। ঘরের কোর্টে গ্র্যান্ড স্লাম না জেতার আক্ষেপ ঘোচাতে তাকে আর কেবল একটি ধাপ অতিক্রম করতে হবে।

বৃহস্পতিবার রড লেভার অ্যারেনায় সরাসরি সেটে জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পা রেখেছেন ২৫ বছর বয়সী অজিকন্যা।

দীর্ঘ ৪০ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম কোনো অজি হিসেবে ফাইনালে পৌঁছালেন বার্টি। ১৯৮০ সালে ক্রিস ও’নিলকে হারিয়ে সবশেষ অস্ট্রেলিয়ান নারী হিসেবে আসরের ফাইনালে খেলেছিলেন ওয়েন্ডি টার্নবুল।

প্রথম সেটে ৫১তম বাছাই যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিয়াসকে দাঁড়াতেই দেননি বার্টি। একপেশেভাবে ৬-১ ব্যবধানে জিতে নেন মেয়েদের নাম্বার ওয়ান। দ্বিতীয় সেটে কিয়াস লড়াইয়ে ফেরার চেষ্টা করেও পেরে ওঠেননি। ৬-৩ ব্যবধানে হেরে শেষ করেন অভিযান।

খেলা শেষে কোর্টে দাঁড়িয়ে পারফরম্যান্সে সন্তুষ্ট বার্টির ভাষ্য ছিল, ‘আমি এখানে আমার সেরা টেনিস খেলতে পেরে খুশি।’

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেন কিয়াস বার্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…