চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০০ মিলিয়ন ইউরোর কোনো দোষ দেখছেন না কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

দুজনের পেছনে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করেছে পিএসজি। লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন্স লিগ জয়। যা রোববার রাতে পূরণের খুব কাছে থেকে ফিরেছেন নেইমার ও কাইলিয়ান এমবাপে। শেষপর্যন্ত পিএসজির একাডেমি থেকে উঠে আসা কিংসলে কোম্যানের হেডে স্বপ্নভঙ্গ হয় প্যারিস জায়ান্টদের।

শিরোপা জিতলে পেছনের সমস্ত দোষই ক্ষমা করে দেয়া যায়, না হলে সামান্য ভুলই বিশাল ফোড়ার মতো দেখায়। এখন নেইমার-এমবাপের ক্ষেত্রেও বিষয়টা হয়ে যাচ্ছে সেরকমই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যে কারণে কোটি কোটি ইউরোর শ্রাদ্ধ করে দুজনকে একসঙ্গে খেলানো, তার কতটুকু পুষিয়ে দিতে পারলেন তারা?

আরেকদিকও দৃষ্টিকটু ঠেকছে পিএসজি সমালোচকদের কাছে। কোয়ার্টার ও সেমিফাইনালে প্লে-মেকারের ভূমিকা পালন করলেও গোল পাননি নেইমার। ফাইনালে বলতে গেলে তাকে খুঁজেই পাওয়া যায়নি। একই ব্যাপার তার আক্রমণসঙ্গী এমবাপের ক্ষেত্রেও। চোট থেকে সেরে ওঠা ফরাসি তরুণ নকআউটে ঝলক দেখানো পারফরম্যান্সের অনেক দূরেই ছিলেন। শেষ আট থেকে দুজনে প্রতিপক্ষের জাল বরাবর ২৩ শট নিয়ে একবারও জাল খুঁজে পাননি।

এরপর দুজনের সমালোচনায় ঢাল হচ্ছেন পিএসজি কোচ টমাস টুখেল, ‘নেইমার টুর্নামেন্টজুড়ে অসাধারণ ছিল। সে সামর্থ্যের সবটুকু দিয়েছে। আর এমবাপে! এটা অলৌকিক যে ভয়ঙ্কর এক গোড়ালির চোটের পরও সে আমাদের সঙ্গে খেলেছে।’

কোয়ার্টার ও সেমিতে গোল পাওয়া মার্কুইনোসও সুর মিলিয়েছেন কোচের সঙ্গে, ‘আমরা একটা দল, এখানে একার কারও দোষ হতে পারে না। আমরা আমাদের দল নিয়ে গর্বিত।’

‘কেউ ভাবেইনি আমরা এতটা ভালো করবো। আমরা হতাশ যে, আমরাও আরও কিছু চেয়েছিলাম। আমাদের সামনে চলতে হবে, একে-অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, পরস্পরের জন্য কাজ করতে হবে। আগামী মৌসুমের কথা চিন্তা করতে হবে। যেন তাতে আরও ভালো খেলতে পারি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগনেইমারফাইনালবায়ার্ন-পিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT