বিনোদন

এফডিসিতে রাতভর নাচগান

চ্যানেল আই অনলাইন এর জন্য এফডিসিতে রাতভর নাচগান দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসিতে রাতভর নাচগান অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা রঙিন পোশাক পরিধান করে পারফর্ম করছে, পেছনে দর্শক ও আলোকসজ্জা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত শনিবার রাতে এফডিসির ভেতরে বেশ সরগরম ছিলো। সচরাচর সন্ধ্যা নামার পর থেকেই এফডিসিতে লোকজন তেমন দেখা যায় না। মাঝে মাঝে শুটিং হলেও বড়জোর রাত আটটা পর্যন্ত চলে। কিন্তু ১০টা ১১টার দিকেও এফডিসি সরগরম দেখা গেছে কাল। ক্যান্টিনের পাশের ঘরেই চলছে ঢিশুম-ঢুশুম, শুটিং চলতে থাকায় ভেতরে যাওয়া বারণ। পরিচালক সমিতি পেরিয়ে ২ নং ফ্লোরের সামনেই দেখা গেলো মাহিয়া মাহি ও বাপ্পিকে। বাপ্পি জানালেন, গাজী জাহাঙ্গীর পরিচালিত প্রেমের বাঁধন ছবির শুটিং করছেন তারা।

ভেতরে দেখা যায়, মহল্লার মতো বিশাল সেট। দোকান পাট কতকিছু। এফডিসিতে এতবড় সেট আগে তেমন দেখা যায়নি। সামনেই দেখা গেলো মডেল ফাহিম ও নায়িকা মেঘলাকে। তারা একটি লাল গাড়িকে ঘিরে ধরে নাচার ভঙ্গিতে দাঁড়িয়ে অাছেন।

মেঘলা জানালেন, ‘এটা কোন ছবির নাচের দৃশ্য নয়। এটা একটি মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে। পরিচালক সৈকত নাসির।’

মনিটরের সামনে বসে থাকা পরিচালক সৈকত নাসির বললেন, ‘আমার জীবনের সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিও বানাচ্ছি। শুধু তাই নয় এটাই আমার শেষ মিউজিক ভিডিও। এরপর আর কোন মিউজিক ভিডিও বানাব না।’

মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি করছেন নৃত্য পরিচালক হাবিব। ‘বাংলাদেশের বাংলা গান’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাহিম নিজেই। মিউজিক ভিডিওটি শিগগিরিই ইউটিউবে মুক্তি দেওয়া হবে বলে জানালেন পরিচালক সৈকত নাসির।

বিষয়:মিউজিক ভিডিও সৈকত নাসির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…