পাল্লেকেলেতে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৭২ রান তুলেছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের লিড এখন ৪১৪ রানের। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২৪২ রানে এগিয়েছিল লঙ্কানরা।
৭ উইকেটে ৪৯৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছ শ্রীলঙ্কা। বাংলাদেশ গুটিয়ে যায় ২৫১ রানে। সফরকারীদের ফলো-অনে ফেললেও নিজেরাই ব্যাটিং বেছে নেয়।
২ উইকেটে ১৭ রানে তৃতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। চতুর্থ দিনের সকালের সেশনে দ্রুত রান তোলায় মনযোগী হয় স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। ৩২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে যোগ করে ১৫৫ রান।
লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে করেছেন সর্বোচ্চ ৬৬ রান। নিরোশান ডিকওয়েলা ২৩ ও রমেশ মেন্ডিস ২ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন।
লঙ্কানদের ৬ উইকেটের মধ্যে তিনটিই নিয়েছেন তাইজুল ইসলাম। মেহেদী হাসান মিরাজ দুটি ও সাইফ হাসান নিয়েছেন একটি উইকেট।







