রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে লিডের আশা জাগিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৪৪৮ রানের জবাবে নাজমুল হোসেন শান্তর দল ৬ উইকেট হারিয়ে চারশ পেরিয়েছে। মুশফিকুর রহিম ১০৮ ও মেহেদী হাসান মিরাজ ২২ রানে অপরাজিত আছেন।
৯ মাস পর টেস্ট খেলতে নামা মুশফিক রহিম চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগেই শতরান পূর্ণ করেন। মেরেছেন ১৩টি বাউন্ডারি।
প্রথম সেশনের বিরতির আগে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তুলেছিল ৩৮৯ রান।
প্রথম ইনিংস স্বাগতিকরা ৬ উইকেটে ৪৪৮ রানে ঘোষণা করে। জবাবে আগের দিন ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান তুলেছিল বাংলাদেশ। সাদমান-মুমিনুল-মুশফিক-লিটনের ফিফটিতে তৃতীয় দিন নিজেদের করে নেয় বাংলাদেশ।
১৩২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করে শান্তবাহিনী। ৪ উইকেট হাতে নিয়ে আর ৪৯ রান করতে পারলেই লিড নেবে বাংলাদেশ।







