অভিজাত আয়োজনে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে সিংহাসনে বসলেন রাজা তৃতীয় চার্লস। রাজ্যাভিষেক উপলক্ষ্যে জমকালো আয়োজনে জনারোণ্যে পরিণত হয় সেন্ট্রাল লন্ডন। ধর্মীয় আনুষ্ঠানিকতা ও জাঁকজমকপূর্ণ আয়োজন উপভোগ করতে বিভিন্ন দেশ থেকে আসেন বিট্রিশ রাজ পরিবারের অনুরাগীরা। প্রায় দুই হাজার অতিথি উপস্থিত ছিলেন এই রাজ্যাভিষেক অনুষ্ঠানে।






