বাংলাদেশ

৪র্থ বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপিত

বাংলাদেশের মার্কেটিং ডে উদযাপনের জন্য অনলাইন অনুষ্ঠানে বক্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন অনুষ্ঠানে বক্তা বাংলাদেশের মার্কেটিং ডে উদযাপন উপলক্ষে বক্তৃতা দিচ্ছেন, যেখানে বিভিন্ন অংশগ্রহণকারী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংকট মোকাবেলা বা কম্ব্যাটিং ক্রাইসিস প্রতিপাদ্য নিয়ে সম্প্রতি দেশব্যাপী পালিত হলো বাংলাদেশ মার্কেটিং ডে।

মার্কেটারস’ ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে চতুর্থ বারের মত দিবসটি পালন করলো দেশের ব্যাবসায় বিপনণখাতের লক্ষাধিক শিক্ষক, ছাত্র এবং পেশাজীবি।

মার্কেটিং এলামনাই এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বাংলাদেশ মার্কেটিং ডে আয়োজনের সূচনা হয়।

দুই দিনব্যাপী ভার্চুয়ালী আয়োজিত মূল আয়োজন ছাড়াও দেশব্যাপী প্রায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, এলামনাই এসোসিয়েশন, কর্পোরেট হাউস ও পেশাজীবিদের সংগঠনের আয়োজন উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সমাপ্ত হয়। দু’দিনের মূল পর্বে চারটি কি-নোট সেশন, ছয়টি প্যানেল আলোচনা ও একটি পলিসি ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচকগন করোনাকালীন সময়ে বিপণন খাতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অগ্রণী ভূমিকা তুলে ধরেন এবং দেশের বিপণন ব্যবস্থা সচল রাখায় বিপণন খাতে সংশ্লিষ্ট সকলকে সম্মুখসারির যোদ্ধা হিসেবে উল্লেখ করেন। ৪র্থ বাংলাদেশ মার্কেটিং ডে-এর আয়োজনে প্রায় দশ লক্ষাধিক লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই আয়োজনে যুক্ত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক পরিষদের সদস্য সচিব ড. শরীফুল ইসলাম দুলু স্বাগত বক্তব্য পেশ করেন। ৪র্থ বাংলাদেশ মার্কেটিং ডে-এর মূল পর্বের উদ্বোধন ঘোষনা করেন আয়োজক পরিষদের আহ্ববায়ক অধ্যাপক ড. মীজানুর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্কেটিং পরিবারের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য পেশ করেন দেশের অন্যতম সেরা শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। আয়োজক পরিষদের সহ-আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ারের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমের উদ্বোধনী পর্ব শেষ হয়।

মার্কেটারস’ ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে ৪র্থ বাংলাদেশ মার্কেটিং ডে আয়োজনের টাইটেল স্পন্সর আকিজ বোর্ড, পাওয়ার্ড বাই পুষ্টি এবং নগদ, ইন এসোসিয়েশন উইথ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস, শাহ সিমেন্ট, কনকর্ড রিয়েল এস্টেট, কো-স্পন্সর ইস্পাহানি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…