চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩-৫ নম্বর গ্রেডের শ্রমিকদের মজুরি সমন্বয়ের ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
পোশাক শ্রমিক-কাজে না ফিরলে-কারখানা বন্ধ ঘোষণা

আন্দোলনের মুখে পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত মজুরি কাঠামোর ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডের শ্রমিকদের জন্য মজুরি সমন্বয় করার ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সম্প্রতি ঘোষিত বেতন কাঠামোতে এই তিন গ্রেডের শ্রমিকদের মজুরি আশানুরূপ বৃদ্ধি না পাওয়ায় তা সমন্বয়ের সিদ্ধান্ত নেয় সরকার।

রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মজুরি সমন্বয়ের ঘোষণা দেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৈঠকে জানানো হয়, গার্মেন্টস শিল্প এবং এ খাতের শ্রমিকদের স্বার্থ বিবেচনায় সরকার দ্রুত ত্রিপক্ষীয় মজুরি সমন্বয় কমিটি গঠন করে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্ট সবাই মিলে শ্রমিকদের স্বার্থে ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডে মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয় বৈঠকে।

Reneta

সবপক্ষের সহযোগিতায় কমিটি একটি সন্তোষজনক সমাধানে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানিয়ে বৈঠকে জানানো হয়।

দেশের স্বার্থে গার্মেন্টস শিল্পের উন্নয়নের স্বার্থে এবং শ্রমিকদের জীবনমানের উন্নয়নের স্বার্থে শ্রমিকরা আজই কাজে যােগ দেবেন বলে আশা করছে সরকার।

সরকার ঘোষিত মজুরি বাস্তবায়ন না করায় গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ আশেপাশের কয়েকটি এলাকায় পোশাকশ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলন করছে।

সবপক্ষের সাথে আলোচনা করে আগামী একমাসের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে সরকার। কিন্তু তারপরও অনেক কারখানায় কাজে ফিরেনি পোশাকশ্রমিকরা।

এরই মধ্যে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ঘোষণা দিয়েছে, সোমবারের মধ্যে যেসব পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফিরবে না, সেসব কারখানা শ্রম আইন মোতাবেক বন্ধ ঘোষণা করা হবে। শ্রমিকরাও এই বন্ধ সময়ের জন্য কোনো মজুরি পাবে না।

বিদ্যমান মজুরি কাঠামোর ৫ বছর পর গত ২৫ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন ওই মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা উল্লেখ ছিল সেখানে।

তবে নতুন মজুরি বাস্তবায়ন হওয়ার পর দেখা যায়, ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডের শ্রমিকদের বেতন গত ৫ বছরের ইনক্রিমেন্টসহ কোনো কোনো ক্ষেত্রে কমে গেছে। আর অন্যদের খুবই সামান্য পরিমাণ বেড়েছে। এতেই বিক্ষুদ্ধ হয়ে উঠে শ্রমিকরা।

গত বছরের ১৪ জানুয়ারি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করেছিল সরকার। স্থায়ী ৪ সদস্যের সঙ্গে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ও শ্রমিকদের একজন প্রতিনিধি নিয়ে গঠিত এই মজুরি বোর্ড সার্বিক বিষয় বিবেচনা করে মজুরি নির্ধারণ করা হয়।

এর আগে ২০১৩ সালের ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্মেন্টসপোশাকশ্রমিকলিড নিউজশ্রমিক বিক্ষোভশ্রমিকদের ন্যূনতম মজুরিশ্রমিকদের মজুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT