ক্রিকেট

৩ রানের জন্য পূর্ণতা পেল না মিরাজের সেঞ্চুরির স্বপ্ন

মিরাজের ব্যাটিং দৃশ্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ ব্যাট হাতে উল্লাসে, গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাছে গিয়েও টেস্ট ক্রিকেটে দ্বিতীয় শতরানের স্বাদ পেলেন না মেহেদী হাসান মিরাজ। নবম উইকেট পতনে সেঞ্চুরি নিয়ে শঙ্কা জাগলেও স্বপ্নের তিন অঙ্কের ঠিকানার কাছে গিয়ে মিরাজ নিজেই ভুল করে বসেন। ব্যক্তিগত ৯৭ রানে কাগিসো রাবাদার বলে স্লিপে মুল্ডারের হাতে ক্যাচ তুলে দেন। বাংলাদেশের ইনিংসও থামে তিনশ পেরিয়ে।

প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মিরাজ ও জাকের আলির ব্যাটে চেপে তিনশ পেরিয়েছে। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে সাউথ আফ্রিকাকে ১০৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরির দিনও জেগেছিল শঙ্কা। মিরাজ যখন ক্রিজে আসেন বাংলাদেশের সংগ্রহ তখন ৫ উইকেটে ১০৫ রান। ১১২ রানের মাথায় ফিরে যান লিটন দাসও। জাকেরকে নিয়ে শতরানের জুটি উপহার দিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটান। এনে দেন লিড। তবে সেটি খুব বড় হয়নি।

৮৯.৫ ওভারে ৩০৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। রাবাদা একাই নেন ৬ উইকেট। কেশভ মহারাজের শিকার ৩ উইকেট।

৭ উইকেটে ২৮৩ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। শেষের তিন উইকেট নিয়ে সকালের সেশনে ২৫ মিনিট লড়াই করতে পারে বাংলাদেশ। ৮৭ রানে অপরাজিত থাকা মিরাজ যোগ করতে পারেন আর ১০ রান। ১৯১ বলে ১০ চার ও এক ছয়ে সাজান ৯৭ রানের ইনিংস।

বিষয়:প্রথম টেস্টবাংলাদেশ-সাউথ আফ্রিকামেহেদী হাসান মিরাজলিড স্পোর্টসসেঞ্চুরি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…