চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ মাসে দ্বিগুণের বেশি খেলাপি ঋণ পুনঃতফসিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়

খেলাপি ঋণ পুনঃতফসিলের হিড়িক লেগে গেছে ব্যাংকগুলোতে। মাত্র ৩ মাসের ব্যবধানে দ্বিগুণেরও বেশি খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এটা জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, খেলাপি ঋণ কমাতে এবং প্রভাবশালী গ্রাহকদের বিশেষ সুবিধা দেওয়ার কারণে ঋণ পুনঃতফসিলের পরিমাণ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোর খেলাপি ঋণ চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুনঃতফসিল করা হয়েছে ৫ হাজার ৮৩৯ কোটি টাকা। আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) পুনঃতফসিল করা হয়েছে ১৫ হাজার ৪৬৯ কোটি টাকা। এই হিসাবে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে পুনঃতফসিল হয়েছে প্রায় তিনগুণ।

তথ্যমতে, দ্বিতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি ৫ হাজার ৩৯৪ কোটি টাকা খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ইসলামী ব্যাংক দ্বিতীয় সর্বোচ্চ বেশি ৩ হাজার ৩৯৭ কোটি টাকা খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। প্রায় দেড় হাজার কোটি টাকা পুনঃতফসিল করেছে মার্কেন্টাইল ব্যাংক।

সাধারণত বছরের শেষদিকে খেলাপি ঋণ পুনঃতফসিলের জন্য হিড়িক লেগে যায়। কিন্তু এ বছর পুনঃতফসিলের জন্য বিশেষ সুবিধা দেয়ায় তা বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া খেলাপি ঋণে বিপর্যস্ত এবি ব্যাংক চতুর্থ সর্বোচ্চ ১ হাজার ২০৬ কোটি টাকা খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। সরকারি খাতের অগ্রণী ব্যাংক পুনঃতফসিল করেছে ৯০৭ কোটি টাকা। বেসরকারি ওয়ান ব্যাংক ২৯৮ কোটি, ব্র্যাক ব্যাংক ২৭৪ কোটি, প্রিমিয়ার ব্যাংক ২২০ কোটি ও পদ্মা ব্যাংক মাত্র ৩ মাসেই ২১৮ কোটি টাকা খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে।

Reneta

ঋণ পুনঃতফসিলে ব্যাংক ও গ্রাহক উভয়ের জন্য লাভ বলে মনে করেন ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, খেলাপি ঋণ বাড়লে সংশ্লিষ্ট ঋণ গ্রহিতার ব্যবসায় মন্দাভাব চলে আসে। খেলাপির খাতায় নাম যুক্ত হলে তাদের ঋণ প্রদানে আগ্রহী হবে না ব্যাংকগুলো। এ কারণে ঋণ গ্রহিতারা পুনঃতফসিলের সুযোগ নেন।

অন্যদিকে ব্যাংকের খেলাপি ঋণ বাড়লে মুনাফা কমে যায়। ঋণ প্রদানের সক্ষমতা কমে আসে। ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ হয়। সেজন্য ব্যাংকও পুনঃতফসিলের সুযোগ দেয়।

মূলত খেলাপি ঋণ কমানো আর মুনাফা বাড়ানোই ঋণ পুনঃতফসিলের প্রধান উদ্দেশ্য। তাই ঋণ পুনঃতফসিলের পরিমাণ বাড়ছে বলে জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, অপরাধীদের সুবিধা না দিয়ে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এসব সমস্য সমাধানে ঋণ বিতরণের সময় গুণগত মান যাচাই-বাছাই করতে হবে।

তিনি বলেন, আর্থিক খাতের রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা করা দরকার। একনাগাড়ে সুবিধা না দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ভুমিকা নিতে হবে।

বাংলাদেশ ব্যাংক থেকে গত ১৬ মে ‘ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিট সংক্রান্ত বিশেষ নীতিমালা’ শিরোনামে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে যে কোনো অঙ্কের ঋণ খেলাপিদের ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে এক বছরের গ্রস পিরিয়ড দিয়ে ১০ বছরের জন্য ঋণ নবায়নের সুযোগ দেওয়া হয়। ওই সময় বলা হয়েছিল, আগ্রহীদের প্রজ্ঞাপন জারির ৯০ দিনের মধ্যে এ সুবিধা পেতে আবেদন করতে হবে।

কিন্তু উচ্চ আদালতে রিট করায় এটি প্রজ্ঞাপনের ওপর প্রথমে স্থগিত করা হয়। পরে বাংলাদেশ ব্যাংক থেকে গত ৮ আগস্ট এক সার্কুলার দিয়ে বলা হয়, এ বিশেষ সুবিধা পেতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন গ্রাহকরা। কিন্তু উচ্চ আদালতে আবার এ বিষয়ে রিট করায় ১৭ সেপ্টেম্বর আবেদনের সময়সীমা ২০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করে বাংলাদেশ ব্যাংক। তবে প্রদত্ত আদেশ অনুযায়ী এ বিশেষ নীতিমালার আওতায় সুবিধাপ্রাপ্ত ঋণগ্রহীতাদের অনুকূলে কোনো নতুন ঋণ সুবিধা প্রদান করা যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিবিবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুয়েট প্রশাসন সতর্ক থাকলে আবরার হত্যাকাণ্ড ঘটতো না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

বায়স্কোপে এলো শাকিব-শুভশ্রীর ‘নবাব’

পরবর্তী

বায়স্কোপে এলো শাকিব-শুভশ্রীর ‘নবাব’

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সর্বশেষ

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT