চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ বছরে দেশে এসেছে প্রায় ১২ লাখ টন প্লাস্টিক বর্জ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২১
- সেমি লিড, পরিবেশ
A A

গত তিন বছরে আনুমানিক ১২ লাখ টন প্লাস্টিক বর্জ্য দেশে প্রবেশ করেছে। এই ক্ষতিকর বর্জ্যগুলো পরিবেশ তথা জনস্বাস্থ্যের উপর মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে।

বিশেষজ্ঞদের মতে, বাসেল কনভেনশনের অন্যতম প্রধান শর্তই হলো এই ঝুঁকি হ্রাস করা। তাই জাতীয় আইনে জরুরী ভিত্তিতে বাসেল ব্যান অ্যামেন্ডমেন্টকে অন্তর্ভুক্ত করা জরুরী দরকার।

সম্প্রতি ধানমন্ডির একটি রেস্তোরাঁয় এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এসডো আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান।

Banglabid

এসডো ‘ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডাস প্লাস্টিক ওয়েস্ট: বাংলাদেশ সিচুয়েশন ২০২১’ শীর্ষক একটি রিপোর্ট উন্মোচন করে। সেখানে পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর প্লাস্টিক বর্জ্য বাণিজ্যের মারাত্মক প্রভাব নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বহু বিশেষজ্ঞরা তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

এসডোর মহাসচিব ড. শাহরিয়ার হোসেন বলেন, বাংলাদেশ বাসেল কনভেনশনের একটি সাক্ষরকারী দেশ হওয়া সত্ত্বেও বাসেল ব্যান অ্যামেন্ডমেন্টে সাক্ষর করেনি যা বিশেষভাবে ক্ষতিকর বর্জ্য ব্যবস্থাপনা এবং এর আন্তঃসীমান্ত পরিবহণ নিয়ে কাজ করছে। তাই এই ক্ষতিকর পরিস্থিতি মোকাবেলা করতে বাসেল অ্যামেন্ডমেন্ট গ্রহণ করার এখনই উপযুক্ত সময়।

এসডোর নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা বাংলাদেশে প্লাস্টিক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি  সরকারের কাছে বাসেল ব্যান অ্যামেন্ডমেন্ট, ইউ এন ই এ রেজোল্যুশন এবং বাংলাদেশ আমদানি নীতি (২০১৫-২০১৮)-এর সমন্বয়ে একটি আইনি কাঠামো বাস্তবায়নের আবেদন জানান।

Reneta

বাসেল কনভেনশনে উপস্থাপিত বাংলাদেশের জাতীয় রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ বাসেল কনভেনশনের প্রস্তাবিত বিধানসমূহ বাস্তবায়নের লক্ষ্যে আইন প্রণয়ন করেছে যা বাংলাদেশে সকল অবৈধ বর্জ্যের পাচার রোধ করবে। বিপজ্জনক এবং জাহাজ ভাঙা বর্জ্য ব্যবস্থাপনা আইন-২০১১ অনুযায়ী বর্জ্যের অবৈধ পাচার একটি দণ্ডনীয় অপরাধ। যদি কোনো অবৈধ বিপজ্জনক বর্জ্য বা অন্য যেকোনো বর্জ্য ধরা পড়ে, তবে ৩০ দিনের মধ্যেই তা রপ্তানিকারী দেশে ফেরত পাঠানো হবে। এছাড়াও আমদানি নীতি অনুযায়ী বাংলাদেশে সকল প্রকার বর্জ্যের আমদানিই নিষিদ্ধ। তবে বর্জ্যের ট্রানজিটে কোনো নিষেধাজ্ঞা নেই। এই ক্ষেত্রে আইনগত নীতি প্রণয়নের জন্য এসডো দাবী জানাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্লাস্টিক বর্জ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিভারপুলকে পেলো রিয়াল, পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন

পরবর্তী

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

পরবর্তী

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

আই থিয়েটারে কুড়ি টাকায় দেখা যাবে 'মেকআপ'

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT