বিনোদন

আই থিয়েটারে কুড়ি টাকায় দেখা যাবে ‘মেকআপ’

চ্যানেল আই অনলাইন এর মেকআপ সিনেমার পোস্টার, তিনজন অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ‘মেকআপ’ সিনেমার পোস্টার, যেখানে তিনজন অভিনেতা ও অভিনেত্রী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আলোচিত চিত্রপরিচালক অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে রবিবার (২১ মার্চ)। প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

মুক্তির আগে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে শুক্রবার সন্ধ্যায় মেকআপ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন, ২১ মার্চ ঠিক রাত ৮ টায় আই থিয়েটারে মুক্তি পাবে ‘মেকাপ’।

একদিনে সাবস্ক্রাইব করে ৫০ টাকা নয়, মাত্র ২০ টাকায় পুরো সিনেমাটি একবার দেখা যাবে। কিন্তু একমাস আই থিয়েটারে সাবস্ক্রাইব করে অন্য সিনেমাগুলো দেখতে খরচ হবে ১৫০ টাকা।

লাইট ক্যামেরায় বন্দি সিনেমার শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। সিনেমার অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষে মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য।

সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের এবং শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ।

পরিচালক অনন্য মামুন তার ‘মেকআপ’ সিনেমাটি আগেই সিনেমা হলে মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু চলচ্চিত্র সেন্সর বোর্ড কয়েকটি দৃশ্য ও সংলাপে আপত্তি খুঁজে পাওয়ায় সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না বলে জানিয়েছেন।

বিষয়:অনন্য মামুন তারিক আনাম খান মেকআপ মেকাপ রোশান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…