চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ প্রকল্পে এডিবি-বিশ্বব্যাংকের ৭ হাজার কোটি টাকার ঋণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৮
অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য সেবায় এবং উপকূলয়ীয় ও সামুদ্রিক মৎস্য আহরণ এই তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পে ৮৫ কোটি ডলার (প্রায় ৭ হাজার কোটি টাকা) ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলানগর এনইসিতে এডিবি ও বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষে এই ঋণচুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব কাজী শফিকুল আযম।

মোট ৮৫ কোটি ডলার ঋণের মধ্যে দুই প্রকল্পে ৬১ কোটি ডলার ঋণ দেয় এডিবি। আর একটি প্রকল্পে ২৪ কোটি ডলার ঋণ দেয় বিশ্বব্যাংক।

এই ঋণের উপর বার্ষিক সার্ভিস চার্জ ০ দশমিক ৭৫ শতাংশ। ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে ঋণ পরিশোধযোগ্য।

‘আরবান হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি’ প্রকল্পে ১১ কোটি ডলার ঋণ দেয় এডিবি। প্রকল্পের আওতায় মেডিকেল অফিস যন্ত্রপাতি, কম্পিউটার সামগ্রী, যানবাহন, আবসাবপত্র কেনা হবে। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন করা হবে এই প্রকল্পের আওতায়।

এছাড়া ‘ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের’ আওতায় ৫০ কোটি ডলার ঋণ দেয় সংস্থাটি। সবার জন্য শিক্ষা ও শিক্ষণ পদ্ধতি নিশ্চিত করা হবে এই প্রকল্পের আওতায়। প্রাথমিক শিক্ষায় সার্বজনীন শিক্ষা নিশ্চিতের মাধ্যমে বৈষম্য কমানো হবে।

Reneta

অন্যদিকে ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের আওতায় ২৪ কোটি ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। এই প্রকল্পের মাধ্যমে চিংড়ি, তলদেশীয় ও ভাসমান প্রজাতির মাছের নিরূপণ জোরদার করা হবে।

বাগদা চিংড়ির উৎপাদনশীলতা বৃদ্ধিসহ সামুদ্রিক মাছ আহরণে জোর এবং উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণে টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলা হবে প্রকল্পের মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিবিবিশ্বব্যাংকসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT