চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে কাশ্মীরী নেতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা বাতিলের নরেন্দ্র মোদি সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতীয় সুপ্রিমকোর্টে গিয়েছে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ’র দল ন্যাশনাল কনফারেন্স।

ওমর আব্দুল্লাহ ভারতীয় বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও শনিবার ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে দুই সাংসদ আকবর লোন এবং হাসনাইন মাসুদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।

সুপ্রিম কোর্টের কাছে জম্মু ও কাশ্মীরের জন্য রিঅর্গানাইজেশন(পুনর্গঠন) অ্যাক্ট, ২০১৯ ঘোষণার নির্দেশনা চেয়েছে ন্যাশনাল কনফারেন্স। গত বুধবার ভারতীয় সংসদে এই অ্যাক্টকে অসাংবিধানিক, অকার্যকর এবং অনুপযোগী ঘোষণা করা হয়েছে।

গত সোমবার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। পাশাপাশি জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এই প্রস্তাবে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীরে আইনসভা থাকবে, কিন্তু লাদাখে কোনও আইনসভা থাকবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই প্রস্তাবে এদিন তুমুল প্রতিবাদ জানান বিরোধীরা।

এই অঞ্চলের বিশেষ রাজ্যের মর্যাদার বিলুপ্তি ঘটানোর পরিপ্রেক্ষিতে পরবর্তী কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আগাম সতর্কতা নেওয়া হচ্ছে।

এই কারণ দেখিয়ে সাবেক মুখ্যমন্ত্রী এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আব্দুল্লাহ এবং জম্মু  কাম্মীর পিপলস কনফারেন্সের নেতা সাজ্জাদ লোনের মতো হেভিওয়েট নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রচুর সেনা মোতায়েনের পাশাপাশি ১৪৪ ধারাও জারি করা হয়েছিল জম্মু ও কাশ্মীরে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে ইতোমধ্যে। অবরুদ্ধ করে রাখা হয়েছে ব্যবসায়ী, অধ্যাপকসহ অনেককে।

এর আগে সমাজকর্মী তহসিন পুনাওয়ালা কারফিউয়ের বিরুদ্ধে এবং রাজনৈতিক নেতানেত্রীদের গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে একটি আবেদন করেছিলেন। সে আবেদন নাকচ করে দিয়ে আদলত বলেছে, এই আবেদন প্রধান বিচারপতির কাছে তালিকাভুক্ত করা হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীনগরের বিক্ষোভে ভারতীয় বাহিনীর টিয়ার গ্যাস ও গুলি

পরবর্তী

লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ বিক্রি হয়েছে সঞ্চয়পত্র

পরবর্তী

লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ বিক্রি হয়েছে সঞ্চয়পত্র

ঈদ আয়োজনে চ্যানেল আই: ২১ নাটক, ৯ টেলিফিল্ম ও ৭ চলচ্চিত্র

সর্বশেষ

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬

‘দিন রাত মানুষের জন্য কাজ করছেন’-বিজয়ের প্রশংসায় যশ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT