চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি

আফরিন আপ্পিআফরিন আপ্পি
২:২৬ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A

৩৭তম বিসিএসে লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবী জানিয়েছেন অকৃতকার্য পরিক্ষার্থীরা।  দাবি আদায়ে সকাল থেকে পিএসসির সামনে অবস্থান করছেন তারা।

বর্তমানে সেখানে প্রায় শ’খানেক পরিক্ষার্থী অবস্থান করছেন। ভালো পরীক্ষা দেবার পরও অকৃতকার্য হবার অভিযোগ শিক্ষার্থীদের।  শিক্ষার্থীরা জানান আন্দোলনরতদের বেশিরভাগ ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬তম বিসিএসে ক্যাডার ও নন ক্যাডার পদে কর্মরত রয়েছেন।

শিক্ষার্থীদের আশঙ্কা ফলাফলে কোন কারিগরি ত্রুটির কারণে এমনটা ঘটেছে।  সেজন্য তারা ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন। এসময় কয়েকটি কেন্দ্রে ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তারা।

৩৫তম বিসিএসে শিক্ষা ক্যাডার ও ৩৬তম বিসিএসে নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাহিদুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: গত দুই বিসিএসের তুলনায় ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষা তুলনামূলক ভালো হওয়া সত্ত্বেও অকৃতকার্য  হয়েছেন তিনি। আশা ছিলো ৫৫০-৬৫০এর মধ্যে পাবো। সেখানে ৫৫০ নম্বর ও পাইনি।

৩৬তম বিসিএসে নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সুমন মিঞার দাবি কারিগরী কোন ত্রুটি অথবা যোগ-বিয়োগে কোন সমস্যা হওয়ায় তিনি অকৃতকার্য হয়েছেন।

৩৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়েরে শিক্ষার্থী রাবেয়া আক্তার বলেন: ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল নিয়ে অনেক আশাবাদী ছিলাম। আত্মবিশাস ছিলো অনেক বেশি। আমার দৃঢ় বিশ্বাস কোথাও কোন একটা সমস্যা হয়েছে।

Reneta

আন্দোলনরত শিক্ষার্থীদের এখন একটাই দাবি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন।

বিষয়টি নিয়ে পিএসসির’র চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘এমন কোন ঘটনা ঘটে থাকলে পাবলিক সার্ভিস কমিশন এ বিষয়ে বিধিমোতাবেক যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।’

গত ২৫ অক্টোবর প্রকাশিত হয় ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল  সেখানে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ফলাফলে মৌখিক পরীক্ষার জন্য ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ করে ফল প্রকাশ করে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন। লিখিত পরীক্ষার জন্য ৮ হাজার ৫২৩ জনকে মনোনীত করা হয়।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসসিবিসিএস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘মেসি ঠিক আছে, খেলবে’

জুলাই ৭, ২০২৬

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT