চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

৩৪ কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের আদেশ বহাল

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৪:৩১ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৭
স্বাস্থ্য
A A

মান সম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ৩৪টি কোম্পানির ওষুধ  উৎপাদনে নিষেধাজ্ঞা বহাল রেখেছেন হাই কোর্ট। ২০টি কোম্পানির সব ওষুধ ও ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদন, সরবরাহ ও বিক্রি বন্ধের আদেশ বহাল রেখে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ সংক্রান্ত রায় দেন।

নির্দেশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধিসহ মোট পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। এসব কোম্পানী যদি পুনরায় উৎপাদনে ফেরার আবেদন করতে চায়, তাহলে এই কমিটির কাছে কোম্পানির গুড ম্যানুফ্যাকচারিং প্রাকটিসের (জিএমপি) মান যাচাই করাতে হবে এবং এই কমিটি লাইসেন্সের জন্য ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশনের কাছে সুপারিশ করবে।

রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ জানান, ড্রাগ এ্যডমিনিস্ট্রেশনের ডিজি কে প্রতি তিন মাস পর পর এই ৩৪ কোম্পানির মনিটরিং রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে।

Banglabid

গত বছরের ৭ জুন মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০টি কোম্পানিকে সাত দিনের মধ্যে সব ধরনের ওষুধ এবং ১৪টি কোম্পানিকে অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে এই ৩৪টি কোম্পানির ওষুধ ও অ্যান্টিবায়োটিক উৎপাদনের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ গত বছরের ৫ জুন এ সংক্রান্ত রিট করেছিল।এ বছরের ৯ ফেব্রুয়ারি বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায়ের জন্য ১৩ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছিলেন। এর আগে গত ৩১ জানুয়ারি এই ৩৪টি কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া রুলের শুনানি শেষ হয়।

যে ২০টি কোম্পানিকে সব ধরনের ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিলো, সেগুলো হচ্ছে – এক্সিম ফার্মাসিউটিক্যালস, এভার্ট ফার্মা, বিকল্প ফার্মাসিউটিক্যালস, ডলফিন ফার্মাসিউটিক্যালস, ড্রাগল্যান্ড, গ্লোব ল্যাবরেটরিজ (প্রাইভেট) লিমিটেড, জলফা ল্যাবরেটরিজ, কাফমা ফার্মাসিউটিক্যালস, মেডিকো ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ড্রাগ ফার্মা, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যালস, রেমো কেমিক্যালস (ফার্মা ডিভিশন), রিড, স্কাইল্যাব, স্পার্ক, স্টার, সুনিপুণ, টুডে, ট্রপিক্যাল ও ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যালস।
যে ১৪টি কোম্পানিকে অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সেগুল হচ্ছে: আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যাল, আলকাদ ল্যাবরেটরিজ, বেলসেন ফার্মাসিউটিক্যালস, বেঙ্গল ড্রাগস অ্যান্ড কেমিক্যালস (ফার্মা), ব্রিস্টল ফার্মা, ক্রিস্টাল ফার্মাসিউটিক্যালস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, মিল্লাত ফার্মাসিউটিক্যালস, এমএসটি ফার্মা অ্যান্ড হেলথকেয়ার, অরবিট ফার্মাসিউটিক্যালস, ফার্মিক ল্যাবরেটরিজ, ফিনিক্স কেমিক্যাল ল্যাবরেটরি, রাসা ফার্মাসিউটিক্যালস ও সেভ ফার্মাসিউটিক্যালস।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কেঁপে উঠল টেকনাফ সীমান্ত: কী ঘটছে মিয়ানমারে

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে সংসদের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ

আগস্ট ১১, ২০২৬

তিন মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

আগস্ট ১১, ২০২৬

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT