চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৩৪ করেও অবনমন ঠেকাতে পারলেন না সৌম্যরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

১২৭ বলে ১৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেললেন সৌম্য সরকার। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব পেল ৩৩৪ রানের বিশাল সংগ্রহ। তবে এ বাঁহাতি ওপেনারের দেড়শ পেরোনো ইনিংসটিও বিফলে গেছে ব্রাদার্স ইউনিয়নের প্রথম চার ব্যাটসম্যানের ফিফটিতে। শেষ বলে চার মেরে ব্রাদার্সের ব্যাটসম্যানদের প্রতিরোধকে পূর্ণতা পাইয়ে দেন নাজমুস সাদাত।

বিকেএসপিতে ৩৩৫ রানের বিশাল লক্ষ্য ৪ উইকেট হাতে রেখে টপকে গেছে ব্রাদার্স, সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগে টিকে গেছে দলটি। আর প্রথম বিভাগে নেমে গেছে অগ্রণী ব্যাংক।

রেলিগেশন লিগ শুরুর আগেই অবনমন নিশ্চিত হয়ে যায় কলাবাগান ক্রীড়া চক্রের। এবার তাদের সঙ্গী হল অগ্রণী। আগামী মৌসুম দল দুটিকে খেলতে হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে।

বিকেএসপির তিন নম্বর মাঠটি তুলনামূলক ছোট, উইকেটও ব্যাটিং সহায়ক। যার ফায়দা পুরোপুরিই নিয়েছেন ব্যাটসম্যানরা। বড় লক্ষ্য ছোট বানিয়ে ফেলেন ব্রাদার্সের দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকী ও মিজানুর রহমান। দুজনে ১১ ওভারেই দলের রান নিয়ে যান তিনঅঙ্কের ঘরে। ১৪তম ওভারে মিজানুর ৪৫ বলে ৬২ করে সাজঘরে ফিরলে ভাঙে ১২১ রানের ওপেনিং ‍জুটি। রান তোলার গতি ধরে রেখে ব্যাট চালান পরের ব্যাটসম্যানরাও।

জুনায়েদ ৭৭ বলে ৮৩, মায়শুকুর রহমান ৯৫ বলে ৮২, ভারতীয় রিক্রুট দেবব্রত দাসের ৬২ বলে অপরাজিত ৭৩ রানে ভর তরে ৩৩৫ রান তাড়া করে ফেলে ব্রাদার্স। থিতু হয়ে যাওয়া ব্যাটসম্যনরা একে একে বিদায় নিলে ম্যাচের শেষটা জমে ওঠে। নাজমুল সাদাত ৭ বলে ১০ রানের ইনিংস খেলে জয়ে নোঙর করান।

আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন সৌম্য সরকার। ১১ ছক্কা, ৯ চারে সাজান নিজের ক্যারিয়ারসেরা ইনিংস। আন্তর্জাতিক বা ঘরোয়া কোথাও তার ব্যাট কথা বলছিল না। ঢাকা লিগের চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে হাসে তার ব্যাট। ১০৭ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর শেষ ২০ বলে যোগ করেন ৫৪ রান।

Reneta

লিস্ট ‘এ’তে এতদিন এক ইনিংসে সর্বোচ্চ ১১টি ছয় মেরে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ব্রাদার্সের বিপক্ষে ১১টি ছয় মেরে মাশরাফীর রেকর্ডে ভাগ বসালেন সৌম্য।

২০১৬ সালে ফতুল্লায় কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ১১ ছক্কার রেকর্ড গড়েছিলেন মাশরাফী। সৌম্যর সুযোগ ছিল ছক্কার রেকর্ডে মাশরাফীকে ছাড়িয়ে যাওয়ার। যখন আউট হন তখনও বাকি ৫ ওভারের বেশি।

শাহরিয়ার নাফীসের সঙ্গে সৌম্যর ওপেনিং জুটিতে আসে ৪৪ রান। ২৪ করে আউট হন নাফীস। দ্বিতীয় উইকেট জুটিতে সালমান হোসেনের সঙ্গে আরো ৪০ রানের জুটি। ২৩ রান করে সালমান ফেরার পর দ্রুত ফেরেন শামসুল ইসলামও (১)। ধীমান ঘোষ আউট হন ২৫ রান করে।

তবে একপাশ আগলে রেখে ব্যাট চালিয়ে যান সৌম্য। তাকে সঙ্গ দেন ভারতীয় ব্যাটসম্যান ঋষি ধাওয়ান। সঙ্গীর অভাবে সেঞ্চুরি করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৬৫ বলে ৯টি চার ও এক ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন।

অগ্রণীর স্কোরবোর্ড আরো সমৃদ্ধ হতে পারত। যদি তাদের শেষ দিকের ব্যাটসম্যানরা রান পেতেন। অগ্রণীর চারজন ব্যাটসম্যান হিসাবের খাতাই খুলতে পারেননি। তাই ৫ বল বাকি থাকতে ৩৩৪ রানে অলআউট হয়ে যায় তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT