চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ হাজারে কিশোর গ্যাং দিয়ে আওয়ামী লীগ নেতাকে খুন করায় শ্রমিক লীগ নেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর মোহাম্মদপুর থানার কাঁটাসুর এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে হত্যা মিশন সম্পন্ন করা হয় মাত্র ৩০ হাজার টাকায়।

এই হত্যা মিশনের মূলহোতা শ্রমিক লীগ নেতা তাজেল গাজী। মোহাম্মদপুর থেকে বিভিন্ন রুটে চলাচল করা লেগুনার যানবাহনের নিয়ন্ত্রণের বিরোধ ধরেই এই হত্যাকাণ্ড।

রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় শ্রমিকলীগ নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শ্রমিকলীগ নেতা তাজেলসহ গ্রেফতার অন্যরা হলেন- ইকবাল হোসেন (২২), মো. শাকিল (২৫), মো. রাকিব (১৯), মো. ইব্রাহিম (১৯) ও মো. সুজন (২৪)।

আজ বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুরে ৩৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে গত সোমবার (২৯ জুলাই ) রাতে কয়েকজন যুবক কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের বাবা মো. আলম চাঁন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার তদন্তে নেমে সুজন নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

Reneta

সুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দেয়। এরই সূত্র ধরে মোহাম্মদপুর থেকে শ্রমিকলীগ নেতা ও তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

শ্রমিক লীগ নেতা তাজেলের বিষয় ডিসি আজিমুল বলেন: তাজেল বেশ কয়েকটি হত্যা মামলার আসামি। মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় লেগুনাস্ট্যান্ড নিয়ন্ত্রণ করত। এছাড়া এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত রয়েছে।

লেগুনাস্ট্যান্ড স্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে নিহত কামালের সঙ্গে দ্বন্দের জেরে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে এ হত্যাকাণ্ড ঘটান।

যেভাবে হত্যা
কাঁটাসুর এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে হত্যা মিশনে অংশ নেয় পাঁচ থেকে ছয় যুবক। মুখে মাস্ক পরে ধারালো অস্ত্র দিয়ে বাসার সামনেই অতর্কিত হামলা করে তারা। ঘটনার সময় বাসার সামনে লুডু খেলছিলেন কামাল। স্থানীয়রা জানান, হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য।

গুরুতর আহত কামালকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কামাল পরিবার নিয়ে কাটাসুর এলাকার তিন নম্বর রোডে বাস করতেন। তিনি ৩৩ নম্বর ওয়ার্ডের (সাবেক ৪৬ নম্বর ওয়ার্ড) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। সবশেষ তিনি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ছিলেন। ইট-বালু ব্যবসা রয়েছে তার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কামাল হোসেনগ্রেপ্তার ৫লেগুনাস্ট্যান্ডহত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬

২০২৫ সালে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষকে বিভিন্ন সেবা দিয়েছে ব্র্যাক

মে ১১, ২০২৬

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতি-সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত-এনসিপিসহ নারী এমপিদের ঐকমত্য

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT