চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ নভেম্বরের পর রিটার্ন জমা দেয়া যাবে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, এরপর আর সময় বাড়ানো হবে না।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সে সময় করোনা সংক্রমণের কারণে বিশেষ বিবেচনায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে কি না? এমন প্রশ্নের জবাবে এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। এই সময়ের কেউ জমা দিতে না পারলে আইনি উপায়ে পরবর্তী সময়ে জমা দিতে পারবেন। তবে সেক্ষেত্রে জরিমানাসহ জমা দিতে হবে।’

‘‘এনবিআর ২০০৮ সাল থেকে জাতীয় আয়কর দিবস এবং ২০১০ সাল থেকে আয়কর মেলার আয়োজন করে আসছে। কিন্তু এবার করোনা পরিস্থিতি বিবেচনায় মেলা হচ্ছে না। তবে আয়কর অফিসগুলোতে সব ধরনের সেবা দেয়া হচ্ছে।’’

তিনি জানান, নভেম্বর মাসব্যাপী করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। অগ্রাধিকার ভিত্তিতে এই সেবা দেয়া হচ্ছে। দেশের সব কর অঞ্চলের কার্যালয়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন গ্রহণ, টিআইএন প্রদান, কর তথ্যসেবা প্রদান করা হবে। রিটার্ন জমা দেওয়ার পর করদাতাদের তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্রও দেয়া হচ্ছে।

ভ্যাট অনলাইন প্রকল্পের বাস্তবায়নের বিষয়ে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘প্রকল্পটির মেয়াদ আগামী মাসে শেষ হতে চললেও প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।’

Reneta

এর পেছনে জনবলের ঘাটতি এবং বিদেশি কোম্পানির ব্যর্থতাকে দায়ী করেন তিনি।

জনবল সংকট এবং অটোমেশন কার্যত ব্যর্থ হওয়ায় অসন্তোষ প্রকাশ করে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘অটোমেশনের নামে বাইরের প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা বেড়ে গেছে। নিজেদের লোকবল তৈরির চেয়ে যন্ত্রপাতি কেনায় অগ্রগামী হয়ে গেছি। এর দায় কার, তা নির্ধারণে অন্য একটি সংস্থাকে দায়িত্ব দেয়া দরকার। এনবিআরের দায় কি আমি নেব নাকি? সেটা ওই সংস্থা নির্ধারণ করবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ১৪ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আদায় কম হয়েছে প্রায় ২০ হাজার ৫০০ কোটি টাকা।

গত চার মাসে ৮৭ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৬৬ হাজার ৫৫৫ কোটি টাকা।

এর কারণ হিসেবে আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেন, ‘করোনার কারণে রাজস্ব আদায়ের গতি কমে গেছে।’

তবে অর্থবছরের বাকি সময়ে আদায়ের পরিমাণ বাড়বে বলে মনে করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়করএনবিআরটিআইএন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নলকূপ থেকে গ্যাস নির্গমন

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ

মে ১১, ২০২৬

ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

মে ১১, ২০২৬

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT