রকেট বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৩০০ রান করতে না পেরে অল-আউট হওয়ায় আক্ষেপ করেছেন ওপেনার তামিম ইকবাল। তবে এখানে আটকে না থেকে দ্বিতীয় দিন ইংলিশদের দ্রুত উইকেট তুলে নেয়ার পরিকল্পনায় আছে টাইগাররা। আর ইংলিশরা চায় বড় জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটাতে।
ঢাকা টেস্টে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসটা ছিল তামিম নির্ভর । তারপরও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২২০ রানে অল আউট হওয়ায় বাড়তি রানের জন্য আক্ষেপেই পুড়ছেন তিন ফরমেটে টাইগারদের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।
প্রকৃতি বাধা হয়ে না দাড়ালে তৃতীয় দিন বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রেখে ইংলিশদের অল-আউট করার পরিকল্পনাই করছে টাইগাররা।
ক্যরিয়ারে দ্বিতীয় বারের মতো ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসে ধস থামিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তবে ব্যাটিংয়ে ইংলিশরা ৪২ রানে তিন উইকেট হারালেও দ্বিতীয় দিন ঘুরে দাড়াতে পারবেন বলে মনে করেন তিনি।
তবে শেষ সেশনে বাংলাদেশের আরো উইকেট শিকার করার সুযোগ থাকলে দিন শেষের বৃষ্টি কেড়ে নিয়েছে তা।







