ক্রিকেট

৩০০ ছাড়িয়ে বাংলাদেশের লিড

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ ক্রিকেটার মাঠে অনুশীলন করছেন, একটি ব্যাট হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে হেসেছে মুমিনুল হকের ব্যাট। ফিফটি পেরিয়ে এ বাঁহাতি আছেন সেঞ্চুরির পথে। অধিনায়কের ব্যাটে ভর করে বাংলাদেশের লিড ৩০০ ছাড়িয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯।
তৃতীয় দিন শেষে স্পিনার তাইজুল ইসলাম বলছিলেন ৩৫০ রানের লিড চায় বাংলাদেশ। সেটি এখন সময়ের ব্যাপার মাত্র।
৬ উইকেট হাতে রেখেই টাইগারদের লিড এখন ৩২০ রানের। প্রথম ইনিংসে ১৭১ রানের লিড বাংলাদেশকে এগিয়ে রেখেছে অনেকটাই।
অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যাওয়া মুমিনুলের ব্যাট থেকে এসেছে ৮৩ ও লিটন দাসের ব্যাট থেকে ৩৮ রান। পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে তারা যোগ করেছেন ৭৬ রান।
দিনের একমাত্র উইকেট মুশফিকুর রহিমের। মি.ডিপেন্ডেবল ১৮ রান করে রাকিম কর্নওয়ালের বলে এলবিডব্লিউ হয়েছেন। দ্বিতীয় ইনিংসে এ অফস্পিনারের এটি তৃতীয় শিকার।
৩  উইকেটে ৪৭ রানে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশনে এক উইকেট হারিয়ে যোগ হয়েছে আরও ১০২ রান।
বিষয়:চট্টগ্রামপ্রথম টেস্টলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…