বিশ্বকাপ ফুটবল ২০১৮-এর বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে কিরগিজস্তানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। কিরগিজস্তানের বিশকেকে প্রচণ্ড শীতের মধ্যে ম্যাচের প্রথমার্ধে ২৭ মিনিটে লাক্সের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
ওই গোলেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে জোর লড়াই করেও শেষ মুহূর্তে আরেক গোল হজম করে লাল-সবুজের দল। ৮৯ মিনিটে কিরগিজস্তানের পক্ষে দ্বিতীয় গোল করেন আমিরভ।
এই নিয়ে বাছাইপর্বের ৫ ম্যাচের ৪টিতেই পরাজয় বাংলাদেশের। দেশের মাটিতে শুধু তাজিকিস্তানের সঙ্গে ম্যাচটি ড্র হয়। ফিরতি পর্বে আগামী ১২ নভেম্বর বাংলাদেশের পরের ম্যাচ তাজিকিস্তানের বিপক্ষে।







