চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ কোটি ১৭ লাখের বেশি ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

দেশে এ পর্যন্ত ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার ১৫০ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন মানুষ করোনা ভ্যাকসিনের আওতায় এসেছে।

এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৯৫৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ লাখ ৩০ হাজার ১৯৬ জন ।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এ পর্যন্ত প্রথম ডোজ গ্রহিতাদের মধ্যে পুরুষ ৯২ লাখ ৫ হাজার ৭২৭ আর নারী ৬৫ লাখ ৯২ হাজার ২২৭ জন। দ্বিতীয় ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯৭ হাজার ৪৪৪ আর নারী ২২ লাখ ৩২ হাজার ৭৫২ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৬ হাজার ৫৮ ডোজ। চীনের সিনোফার্মের  প্রয়োগ হয়েছে ৮১ লাখ ৩ হাজার ১১৪ ডোজ। ফাইজার-বায়োএনটেকের প্রয়োগ হয়েছে ৯১ হাজার ৭৯০ ডোজ। আর মডার্না প্রয়োগ হয়েছে ২৬ লাখ ৩৭ হাজার ১৮৮ ডোজ।

অ্যাস্ট্রাজেনেকার গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৭ লাখ ৯৮ হাজার ৮৩১ এবং নারী ৪০ লাখ ৯৭ হাজার ২২৭ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ লাখ ৭৪ হাজার ২৫১ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২১ হাজার ৮০৭ জন প্রথম ডোজ নিয়েছেন।

Reneta

দ্বিতীয় ডোজ গ্রহণকারী পুরুষ ৩১ লাখ ৮৮ হাজার ৭৯১ এবং নারী ১৮ লাখ ৮৫ হাজার ৪৬০ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১০ হাজার ৪০ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১১ হাজার ৭৬৭ জন।

এদিকে চীনের সিনোফার্মের প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত গ্রহিতাদের মধ্যে পুরুষ ৪৪ লাখ ৮৯ হাজার ৮৭৪ এবং নারী ৩৬ লাখ ১৩ হাজার ২৪০ জন।

এই ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ৭৪ লাখ ৩৫ হাজার ৪১৩ জন প্রথম ডোজ এবং ৬ লাখ ৬৭ হাজার ৭০১ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ গ্রহণকারী পুরুষ ৪১ লাখ ৬ হাজার ৫১১ এবং নারী ৩৩ লাখ ২৮ হাজার ৯০২ জন। আর দ্বিতীয় ডোজ গ্রহণকারী ৩ লাখ ৮৩ হাজার ৩৬৩ জন পুরুষ এবং নারী ২ লাখ ৮৪ হাজার ৩৩৮ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হয়েছে ৯১ হাজার ৭৯০ ডোজ। গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ৫২১ এবং নারী ১৩ হাজার ২৬৯ জন।

এই ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৪১ হাজার ৫৩৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ গ্রহণকারী ৩৫ হাজার ২৭৩ জন পুরুষ এবং নারী ৬ হাজার ২৬২ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা প্রয়োগ হয়েছে ২৬ লাখ ৩৭ হাজার ১৮৮ ডোজ। এই ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৫ লাখ ৩৫ হাজার ৯৪৫ এবং নারী ১১ লাখ ১ হাজার ২৪৩ জন।

গ্রহণকারীদের মধ্যে ২৪ লাখ ৯০ হাজার ৪৭৯ জন প্রথম ডোজ এবং ১ লাখ ৪৬ হাজার ৭০৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৪৫ হাজার ৯২৮ এবং নারী ১০ লাখ ৪৪ হাজার ৫৫১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৯০ হাজার ১৭ জন পুরুষ এবং নারী ৫৬ হাজার ৬৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৪৬৬ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্যাকসিন আপডেটস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই মিনিটের সিদ্ধান্তে অজয়ের ছবিতে অমিতাভ

পরবর্তী

যুক্তরাষ্ট্রে আবারও একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যুও বেড়েছে

পরবর্তী

যুক্তরাষ্ট্রে আবারও একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যুও বেড়েছে

২০ হাজার আফগানকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

সর্বশেষ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT