চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ কর্মসূচিতে ১৩শ’ কোটি টাকা অনুদান দিচ্ছে ইইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
বাংলাদেশ
A A

দেশের সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত জাতীয় গুরুত্বপূর্ণ দু’টি কর্মসূচিতে ১৪ কোটি ২০ লাখ ইউরো (১ হাজার ৩শ ৪৯ কোটি টাকা) অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

এর মধ্যে ১ কোটি ইউরো ব্যয় হবে সরকারি আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং ১৩ কোটি ২০ লাখ ইউরো ব্যয় হবে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়নে।

এ বিষয়ে বুধবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একটি অনুদান চুক্তি সাক্ষর হয়। চুক্তিতে সাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সেজ তেরিংক।

Banglabid

ইআরডির সচিব মনোয়ার আহমেদ বলেন, বাংলাদেশ সরকার সবসময় সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও জাতীয় সামাজিক নিরাপত্তা খাতে ইউরোপিয়ান ইউনিয়নের দীর্ঘমেয়াদি সমর্থনকে স্বীকার করে। আমরা উন্নয়ন সহযোগীদের সাথে আমাদের অংশীদারিত্ব আরো শক্তিশালী করার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে বদ্ধপরিকর।

রাষ্ট্রদূত রেন্সেজ তেরিংক বলেন, সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও সামাজিক সুরক্ষা খাত বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের সহযোগীতার মৌলিক ক্ষেত্রগুলিকে প্রতিনিধিত্ব করে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে এ খাতগুলো অগ্রাধিকার হিসেবে বিবেচিত। ইউরোপীয় ইউনিয়নের সহায়তা এক্ষেত্রে সিস্টেম শক্তিশালীকরণ ও নীতি উন্নয়নের মূল উপাদানগুলোকে মোকাবেলা করবে।

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, গত কয়েক দশকে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য বাংলাদেশকে আরো অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং নতুন সামর্থ অর্জন করতে হবে। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার বিষয়টিও অনেকটা এ প্রতিবন্ধকতাগুলো মোকাবেলার উপর নির্ভর করে। সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা এক্ষেত্রে পূর্বশর্ত হিসেবে বিবেচিত।

Reneta

১০ মিলিয়ন ইউরো সাহায্যপুষ্ট সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কর্মসূচি অভ্যন্তরীণ রাজস্ব জোরদার ও অভ্যন্তরীণ জবাবদিহিতা শক্তিশালীকরণে ভূমিকা রাখবে। ১৩২ মিলিয়ন ইউরো ব্যয়ে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল সংস্কার কর্মসূচি মহিলা ও শিশুদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে এ সংক্রান্ত নীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উভয় কর্মসূচি আগামী ২০২৩-২৪ অর্থবছরে বাস্তবায়ন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সামাজিক নিরাপত্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগানদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

পরবর্তী

রিফাত হত্যা মামলার তদন্ত পিবিআইতে স্থানান্তর চান মিন্নির বাবা

পরবর্তী

রিফাত হত্যা মামলার তদন্ত পিবিআইতে স্থানান্তর চান মিন্নির বাবা

‘এবার একটু বুঝেশুনে কোচ নিতে চাচ্ছি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT