চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘সূর্যবংশী’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

করোনা পরিস্থিতির মাঝে স্বাস্থ্যবিধি মেনে গেল ১ ফেব্রুয়ারি থেকে শতভাগ দর্শক আসন পূরণ করে শো চলছে ভারতের সকল প্রেক্ষাগৃহে। এবার তাই নড়ে চড়ে বসেছেন বিগ বাজেটে নির্মিত সিনেমার নির্মাতা ও প্রযোজকরা।

সবার প্রথমেই শোনা যাচ্ছে অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’র মুক্তির গুঞ্জন।

মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা না আসলেও বলিউড হাঙ্গামার একটি সূত্র বলছে, আসছে ২ এপ্রিল মুক্তি পেতে পারে অক্ষয়ের ‘সূর্যবংশী’ ছবিটি।

মূলত সিনেমা হলে শতভাগ দর্শক নিয়ে যাত্রা শুরুর পর পরই হল মালিকদের সাথে যোগাযোগ করেছেন ‘সূর্যবংশী’ পরিচালক রোহিত শেঠি। ছবি মুক্তির তারিখের ব্যাপারেও যথাযথ আলোচনা করেছেন। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত ঘোষণার।

প্রায় এক বছর ধরে বলিউডের বেশকিছু ছবির মুক্তি আটকে আছে। যে তালিকায় আছে অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ও। গত বছর ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু করোনার জেরে তা পিছিয়ে যায়।

ছবিতে অক্ষয় ছাড়াও আছেন, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, অজয় দেবগণের মতো অভিনেতারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অজয় দেবগণক্যাটরিনা কাইফবলিউডরণবীর সিংসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তান ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাস হতে চায়: ভারতীয় সেনাপ্রধান

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংককে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৮

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা চুক্তি হতে হবে বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী: মির্জা ফখরুল

মে ১৬, ২০২৬

সন-কিমদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সাউথ কোরিয়া

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়িভাড়া দিতে না পেরে স্ত্রী-কন্যাকে ধর্ষণের সুযোগ দিলো স্বামী!

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT