চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৯ বছরের রেকর্ড ছোঁয়ার অপক্ষোয় লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

৮৫৩ দিন! মানে দু’বছর ১২৩ দিন। মোটেই খুব কম সময় না। কিন্তু ঠিক এত দিন ধরেই প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে কোনো ম্যাচ হারেনি লিভারপুল। ইয়ুর্গেন ক্লপ কোচ হয়ে আসার পর থেকে এতটাই পাল্টে গেছে লাল জার্সির দল!

প্রিমিয়ার লিগে টানা ১১টি ম্যাচ জিতেছে লিভারপুল। শনিবার আর্সেনালকে হারালেই নিজেদের ২৯ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলবে তারা।

সেই লিভারপুলের বিরুদ্ধেই শনিবার অ্যানফিল্ডে খেলতে নামছে আর্সেনাল। যারা উনাই এমেরির হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। এই মৌসুমের শুরুটাও ভালো করেছে লন্ডনের ক্লাবটি। লিভারপুল ছাড়া একমাত্র আর্সেনালই প্রথম দুটি ম্যাচ জিততে পেরেছে প্রিমিয়ার লিগে।

তবু আর্সেনাল ভক্তদের আত্মবিশ্বাস এখনই লিভারপুলকে টেক্কা দেয়ার স্বপ্ন দেখতে পাচ্ছে কি তাদের দল? ক্লপ আসার পর অ্যানফিল্ডে আর্সেনাল সমর্থকরা গেছেন আর লজ্জার স্কোর নিয়ে ফিরেছেন। এই সময়ে চার ম্যাচে ১৫ গোল হজম করেছে গানাররা। একটি মাত্র পয়েন্ট জুটেছে ওই চার ম্যাচে। প্রিমিয়ার লিগের শুরুতেই লিভারপুলের বিরুদ্ধে বড় ম্যাচ তাই বেশ কঠিন পরীক্ষা এমেরির দলের।

শনিবার বড় দলগুলোর মধ্যে ম্যাচ আছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসিরও। ঘরের মাঠে ইউনাইটেড খেলবে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। আর নতুন মৌসুমে এখনো পর্যন্ত জয়ের মুখ না দেখা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি অ্যাওয়ে ম্যাচে খেলবে নরউইচের বিরুদ্ধে।

সমর্থকদের আস্থা পেতে এই ম্যাচ ল্যাম্পার্ডকে জিততেই হবে। অন্যদিকে, ইউনাইটেড জিততে না পারলে উঠে পড়বে দলের অন্দর মহলের অশান্তির জল্পনা। যা মাথাচাড়া দিয়েছে গত সপ্তাহে পল পগবা পেনাল্টি মিস করার পর থেকে।

Reneta

প্রথম ম্যাচে ইউনাইটেড চেলসিকে উড়িয়ে দিলেও গত সপ্তাহে উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে ১-১ ড্র করে ওলে গানার সোলশেয়ারের দল। সেই ম্যাচে মার্কাস র‍্যাশফোর্ড মাঠে থাকা সত্ত্বেও পগবা পেনাল্টি মারেন ও মিস করেন। যা নিয়ে বিতর্ক হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএল-২০১৯ইপিএল-২০১৯/২০লিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT