চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘ন ডরাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

‘সার্ফিং’ নিয়ে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘ন ডরাই’ নির্মাণের শুরু থেকেই আলোচনায়। স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম এ সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২৯ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানালেন নির্মাতা তানিম রহমান অংশু। 

স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন চ্যানেল আই অনলাইনকে জানান, সবকিছু ঠিক থাকলে ২৯ নভেম্বর ‘ন ডরাই’ পৌঁছে যাবে দর্শকদের কাছে। শিগগির টিম ‘ন ডরাই’ প্রচারে নামবে।

এ সিনেমার পরিচালক তানিম রহমান অংশু বলেন, ১৫ নভেম্বরের মধ্যে ‘ন ডরাই’ সেন্সরে জমা দেব। ২৯ নভেম্বর মুক্তির ডেট নেয়া আছে। দেশে মুক্তির পর বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেয়া হবে ‘ন ডরাই’।

একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত হয়ে এ ছবির গল্প গড়ে উঠেছে। একটি সত্য ঘটনা অবলম্বনেই এর গল্প। নারীর এগিয়ে যাওয়ার একটা বার্তাও থাকবে ‘ন ডরাই’-তে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ ও শরীফুল রাজ। মডেল হিসেবে দুজনেই পরিচিত হলেও এবার তারা জুটি বেঁধে বড়পর্দায় আসছেন এ সিনেমার মাধ্যমে।

নির্মাতা অংশু জানান, ‘ন ডরাই’ নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলবে। সার্ফিং করার মতো চ্যালেঞ্জিং কাজটি একজন নারী হয়েও কীভাবে করা হয়েছে, সিনেমাটিতে তাই দেখানো হবে।

Reneta

সুনেরাহ বলেন, এটি আমার প্রথম কাজ। সিনেমাটি করতে গিয়ে নাছিমার গল্প আমাকে খুব অনুপ্রাণিত করেছে। আমাকে চট্টগ্রামের ভাষা শিখতে হয়েছে। শুটিংয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার বিশ্বাস দর্শকের ছবিটি ভালো লাগবে।

সত্য ঘটনা অবলম্বন করে ‘ন ডরাই’-এর চিত্রনাট্য লিখেছেন দেবের বুনোহাঁস, ও বলিউড ছবি ‘পিংক’-এর চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমাতে চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা। তবে তা সবাই যেন বুঝতে পারে সেভাবেই ব্যবহার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তানিম রহমান অংশুন ডরাইবলিউডলিড বিনোদনশরিফুল রাজসুনেরাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

মে ১৩, ২০২৬

২০২৬’র বিশ্বকাপে যা কিছু প্রথম

মে ১৩, ২০২৬

টাঙ্গাইলে আবাদ হচ্ছে বারি-১২ জাতের বেগুন

মে ১৩, ২০২৬

স্থানীয় নির্বাচনে ভরা ডুবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ চান লেবার দলের ৮৭ এমপি

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার একটি বাজারে বিমান হামলায় শিশুসহ নিহত ১০০

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT