বাংলাদেশ

২৯ টি বছর দেশের কোন উন্নয়নই হয়নি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভাষণ, নারী নেতা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের বিষয়ে বক্তব্য দিচ্ছেন, পটভূমিতে চ্যানেল আই লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বাংলাদেশের ৫০ বছরে ২৯ টি বছর দেশের কোন উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে উন্নয়শীল দেশে রূপান্তর করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন আর শান্তিপুর্ণ ক্ষমতা হস্তান্তর করেছে একমাত্র আওয়ামী লীগ সরকার।

আজ রোববার মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী উপলক্ষ্যে চারদিনব্যাপী ‘জয় বাংলায় জয়উৎসব’ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত একবছর ধরে নানান আয়োজনে পালন করা হচ্ছে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। সন্ধ্যায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যোনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে অর্থনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিকভাবে কতটা সমৃদ্ধ করেছে সে বিষয়ে ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণ ক্ষমতা হস্থান্তর একমাত্র আওয়ামী লীগ সরকারই করেছে বলেও জানান বঙ্গবন্ধুকন্যা।

সুবর্ণজয়ন্তীর পথ ধরে আগামীতে স্বাধীনতার শতবর্ষ পালন করা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবর্ণজয়ন্তী স্বাধীনতা দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…