চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ বছর বয়সেই থেমে গেলেন মডেল জুনাইদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২০
বিনোদন
A A

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড তারকা রণবীর কাপুরের মতো দেখতে কাশ্মীরের জনপ্রিয় মডেল জুনাইদ শাহ। মাত্র ২৮ বছর বয়সেই থেমে গেল কাশ্মীরি এই যুককের জীবন।

শুক্রবার টুইটের জুনাইদের মৃত্যুর খবরটি জানান তার সাবেক প্রতিবেশী এবং কাশ্মীরের  সাংবাদিক ইউসুফ জামিল।

টুইটে তিনি লিখেছেন, আমাদের পুরনো প্রতিবেশী নিসার আহমেদের ছেলে জুনাইদ হৃদরোগে আক্রান্ত হয়ে গতরাতে (বৃহস্পতিবার) মারা গেছেন। সবাই বলে, তিনি বলিউড অভিনেতা রণবীর কাপুরের মতো দেখতে। আমি বলি, তার বাবা-মা ও কাশ্মীরের কাছে তিনি ছিলেন একটি বড় আশা ও শক্তি।

তিনি আরও জানান, ২৮ বছর বয়সী জুনাইদ মাসখানেক আগেই মা-বাবার সঙ্গে মুম্বাই থেকে ফিরেছেন। মুম্বাইয়ে তিনি মডেলিং করতেন। তিনি অনুপম খেরের অ্যাক্টিং স্কুলেও ভর্তি হয়েছিলেন। ইতোপূর্বে তার হৃদরোগের কথা কখনো শোনা যায়নি।

বেশ কয়েক বছর আগে নেটদুনিয়ায় জুনাইদ শাহের ছবি ভাইরাল হয়েছিল। কাশ্মীরের এই তরুণ দেখতে হুবহু রণবীর কাপুরের মতো হওয়ায় রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন সবার কাছে। এমনকি রণবীর কাপুরের বাবা প্রয়াত ঋষি কাপুর টুইটারে একবার তাকে নিয়ে মন্তব্য করেছিলেন।

২০১৪-২০১৫ সালের দিকে পুরো ভারতে সেনসেশনে পরিণত হয়েছিলেন জুনাইদ শাহ। এমনকি তাকে কাশ্মীরের আইকন হিসেবেও গণ্য করা হত। মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি টিভি চ্যানেলে কাজও করেছেন জুনাইদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরমডেলরণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬

রদ্রির পিঠে অস্ত্রোপচার হয়েছে, সবশেষ যা জানাল ম্যানসিটি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT