চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংসদের অধিবেশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
বিরোধী

দশম জাতীয় সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটি’র উনিশতম (২০১৮ সালের প্রথম) বৈঠক রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে কার্যপত্র উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার।

বৈঠকে সদস্যরা ১৯তম অধিবেশনের স্থায়িত্ব ও আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।

বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, অধিবেশন ৭ জানুয়ারি রবিবার শুরু হয়ে প্রতি শুক্রবার, শনিবার, সরকারি ছুটি এবং ৮ জানুয়ারি, ২০ ও ২২ ফেব্রুয়ারি ব্যতিত আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত চলবে এবং প্রতি কার্যদিবসে অধিবেশন শুরু হবে বিকেল ৪.৩০ মিনিটে।

তবে ১০ জানুয়ারি, ২০১৮ সংসদ অধিবেশন শুরু হবে বাদ মাগরিব। এ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রয়োজনে এ সময়সীমা স্পীকার বাড়াতে বা কমাতে পারবেন।

এ অধিবেশনে ৫টি সরকারি বিলের নোটিশ পাওয়া গেছে এবং গত অধিবেশনে অনিষ্পন্ন ১৫টিসহ মোট ২০টি সরকারি বিল রয়েছে- যার মধ্যে ৫টি পাসের অপেক্ষায়, ১০টি কমিটি পরীক্ষাধীন এবং উত্থাপনের অপেক্ষায় রয়েছে ৫টি বিল। এ অধিবেশনে উত্থাপনের জন্য কোন বেসরকারি বিলের নোটিশ পাওয়া যায়নি। তবে পূর্বে প্রাপ্ত ও অনিষ্পন্ন ৯টি বেসরকারি বিল রয়েছে।

Reneta

কমিটির সদস্য সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি, হুসেইন মুহম্মদ এরশাদ এমপি, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপি, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এমপি, ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, চীফ হুইপ আ.স.ম.ফিরোজ এমপি এবং আইন মন্ত্রী আনিসুল হক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দশম জাতীয় সংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রেমিটেন্সে ৫% প্রণোদনা ও প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দাবি সৌদি ব্যবসায়ীদের

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT