চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবিতায় তথ্যে আবেগে শেষ হলো দশম জাতীয় সংসদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
জাতীয় সংসদ

জাতীয় সংসদ

কবিতায় তথ্যে আবেগভরা বক্তৃতায় শেষ হলো দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন। সোমবার রাতে ২৩তম অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীসহ স্পিকার তার বক্তৃতায় সরকারের উন্নয়নের ও সংসদের কার্যক্রমের নানা তথ্য তুলে ধরেন আবেগি ভাষায় ও কবিতার আবৃত্তির মধ্য দিয়ে।

তরুণ প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী আবৃত্তি করেন কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার বিখ্যাত চরণ ‘এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান’।

জাতীয় সংসদে আবার ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী আবৃত্তি করেন, ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়’। দশম জাতীয় সংসদ অধিবেশন সমাপ্তি ঘোষণা করতে গিয়ে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কণ্ঠে শোনা যায়  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ঊষার দুয়ারে হানিব আঘাত আমরা আনিব রাঙা প্রভাত’।

এসময় স্পিকার গণতান্ত্রিক ও কার্যকরী সংসদের ক্ষেত্রে দশম জাতীয় সংসদ অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করে বলেন, দশম জাতীয় সংসদে ১৯৩ টি আইন ও ১৯ টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন ঘটনার আলোকে ১৬ টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আইনের শাসন সমুন্নত রেখে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশ্রদ্ধ অভিবাদন জানান স্পিকার। প্রধানমন্ত্রীর সহযোগিতায় সংসদকে কার্যকর সংসদের রূপান্তর করেছে বলেও জানান।

Reneta

দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা উল্লেখ করে বিরোধী নেতাকে ধন্যবাদ জানান। স্পিকার জানান দশম জাতীয় সংসদ একদিনের জন্যও সংসদ বর্জনের ঘটনা ঘটেনি। বিরোধী নেতার অবদান ছিল গঠনমূলক। এজন্য বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিপ হুইপকে আন্তরিক ধন্যবাদ জানান।

দশম জাতীয় সংসদের সাংসদরা মারা গিয়েছেন আত্মার শান্তি কামনা করে, সাংবাদিক, সংবাদপত্র, টেলিভিশন, রেডিওসহ গণমাধ্যম ও দেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে দশম জাতীয় সংসদের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দশম জাতীয় সংসদপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT