চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ বছরের পুরনো ফরম্যাটে ফিরছে ক্রিকেট বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৯ সালের ১০ দলের ক্রিকেট বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৪৮টি। যার ৪৫টিই গ্রুপ পর্বের। অর্থাৎ গ্রুপ পর্বে প্রতিটি দল একে-অপরের বিপক্ষে খেলবে! গ্রুপ পর্ব শেষে সরাসরি সেমিফাইনাল। এরপর ফাইনাল। এমন ফরম্যাটের বিশ্বকাপ শেষবার দেখা গিয়েছিল ১৯৯২ সালে।

৩০ মে পর্দা উঠে জুলাইয়ের ১৪ তারিখে শেষ হবে ওয়ানডে ক্রিকেটের মহাযজ্ঞ। খেলা হবে ইংল্যান্ড ও ওয়েলসের ১২টি ভেন্যুতে।

রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় প্রতিটি দলকে মুখোমুখি হতে হবে বাকি নয় প্রতিপক্ষের। অর্থাৎ নকআউট বাদে প্রতি দলকেই খেলতে হবে নয়টি করে ম্যাচ।

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির সভা ছিল। সেই সভা শেষে এসব তথ্য জানা গেছে।

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল ২ জুন। কিন্তু তারা আইসিসিকে অনুরোধ করে নিজেদের খেলা তিনদিন পিছিয়ে নিয়েছে। ৫ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে আসরের প্রথম ম্যাচ খেলবে বিরাট কোহলির দল।

ভারত ম্যাচ পেছাতে বাধ্য হয়েছে মূলত দেশটির আদালতের এক রায়ে। রায়ে বলা হয়, কোনো বছরের আইপিএল শেষ হওয়ার কমপক্ষে ১৫ দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে জাতীয় দলকে। আগের সূচি ঠিক থাকলে ভারত সেটা পারতো না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

জুলাই ২৫, ২০২৬

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT