চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ কোটি ইমেইল অপরাধী চক্রের কাছে বিক্রির চেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

২৭ কোটিরও বেশি ই-মেইল ইউজারনেম ও পাসওয়ার্ড চুরি করে রাশিয়ার ‘ক্রিমিনাল আন্ডারওয়ার্ল্ড’-এর কাজে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে সংস্থাটি এ দাবি করে।

নিরাপত্তা বিষয়ক অনুসন্ধান সংস্থা হোল্ড সিকিউরিটি’র অ্যালেক্স হোল্ডেন রয়টার্সকে জানিয়েছেন, হ্যাক হওয়া প্রায় ২৭ কোটি ২০ লাখ ই-মেইল অ্যাড্রেসের বেশিরভাগই রাশিয়ার বহুল ব্যবহৃত Mail.ru ডোমেইনের। এছাড়াও আছে গুগল, ইয়াহু এবং মাইক্রোসফটের অ্যাড্রেস।

হোল্ডেন জানান, তার প্রতিষ্ঠান এমন এক হ্যাকারকে খুঁজে পায় যার দাবি ছিল, তার কাছে ১শ’ কোটিরও বেশি হ্যাক করা ই-মেইল অ্যাড্রেস বিক্রির জন্য জমা আছে। হুবহু একই অ্যাড্রেসগুলো তালিকা থেকে ফেলে দেয়ার পর সেখানে মোট ৫ কোটি ১০ লাখ মেইল.আরইউ, ৪ কোটি ইয়াহু, ৩ কোটি ৩০ লাখ হটমেইল এবং ২ কোটি ৪০ লাখ জিমেইল অ্যাড্রেস পাওয়া যায়।

এছাড়াও জার্মান ও চীনা ই-মেইল সার্ভারের অনেকগুলো অ্যাড্রেস ওই তালিকায় আছে।

‘তথ্যটি অকাট্য,’ বলেন হোল্ডেন, ‘এটি পুরো অপরাধ জগতে ঘুরে বেড়াচ্ছে। এবং এই মানুষটা (হ্যাকার) বুঝিয়ে দিয়েছেন, যারা তার সঙ্গে ভালো হয়ে চলবে, তাদেরকে তিনি তার কাছে থাকা তথ্যগুলো দিয়ে দেবেন।’

মাইক্রোসফটের এক মুখপাত্র এ বিষয়ে বলেন, ‘দুঃখজনকভাবেই ইন্টারনেটে এমন কিছু জায়গা আছে যেখানে ফাঁস বা চুরি হওয়া তথ্য পোস্ট করা হয়। এমন কোনো বিষয়ে যখনই আমরা জানতে পারি তখনই কাস্টমারদের সুরক্ষা দেয়ার জন্য ব্যবস্থা নেই।

Reneta

হ্যাক হওয়া ই-মেইলের ব্যাপারে সরাসরি মন্তব্য না করলেও এরকম যে কোনো সমস্যা গুগল যত দ্রুত সম্ভব সমাধানে ব্যবস্থা নেয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক মুখপাত্র।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ই-মেইলহ্যাকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT