তথ্যপ্রযুক্তি

২৭ এপ্রিল ন্যাশনাল ডোমেইন অ্যান্ড ওয়েব হোস্টিং সামিট

২৭ এপ্রিল ন্যাশনাল ডোমেইন অ্যান্ড ওয়েব হোস্টিং সামিট

আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে “প্রথম ন্যাশনাল ডোমেইন অ্যান্ড ওয়েব হোস্টিং সামিট-২০১৯। বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (বিডিএইচপিএ) উদ্যোগে রাজধানী ঢাকার কারওয়ান বাজারস্থ ইউটিসি ভবনে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হবে।

দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং স্বনামধন্য ও শীর্ষস্থানীয় প্রযুক্তি পেশাজীবীগণ সামিটে উপস্থিত থাকবেন। এছাড়া দেশের বাইরে থেকেও হোস্টিং ইন্ডাস্ট্রির একাধিক পেশাজীবী সামিটে উপস্থিত থাকবেন।

সামিটে প্রায় ৩০টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা আগতদের মাঝে তুলে ধরে ধরবেন।

সামিটের প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে দেশের প্রথম আইকান অনুমোদিত ডোমেইন রেজিস্ট্রার rezistro.com।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) সভাপতি আলমাস কবির।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…