চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৬ বছর পর ডিআরইউ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

২৬ বছর পর এই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে।

মঙ্গলবার দুপু‌রে ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টির নসরুল হা‌মিদ মিলনায়ত‌নে সভাপ‌তি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হা‌সিবের নেতৃত্বে নতুন ক‌মি‌টি দা‌য়িত্ব গ্রহ‌ণ করেন। পরে তারা ডিআরইউ কার্যলয়ে যাওয়ার পর এই ছবি টানানো হয়।

ডিআরইউয়ের সদস্য যমুনা টেলিভিশনের তাওহীদ মিথুন, বিডিনিউজের কাজী মোবাররক হো‌সেন, যুগান্তরের হাসিব বাবুসহ কয়েকজন সদস্য ছ‌বি‌টি নতুন ক‌মি‌টি‌কে উপহার দেন।

এ সময় ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টির নব‌ নির্বাচিত কমি‌টির সভাপতি নজরুল ইসলাম মিঠু সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ছবিটি টানানোর নির্দেশ দেন।

বঙ্গবন্ধুর ছবি ডিআরইউ কার্যলয়ে টানানোর সময় নব নির্বাচিত সহ-সভাপতি ওসমান গনি বাবুলের নেতৃত্বে নির্বাচিত কয়েকজন তীব্র প্রতিবাদ করেন। প্রতিবাদের সময় এক পর্যায়ে হট্টগোল লেগে যায়।
এ সময় ওসমান গনি বাবুল বলেন, “২৬ বছরে ডিআরইউতে কোন রাজনৈতিক ছবি লাগানো হয় নি, সভাপতি সাহেব আপনি এখনও লাগাতে পারেন না, পারবেন না।”

Reneta

এ সময় সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, “সাংবিধানিক ভাবে সকল অফিসে বঙ্গবন্ধুর ছবি লাগানো হয়েছে। সাং‌বিধা‌নিক বাধ‌্যবাধকতার কার‌ণে জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ছ‌বি ডিআরইউ কার্যাল‌য়ে টানা‌নো হ‌য়ে‌ছে। বিষয়টি‌তে রাজনী‌তি নেই। অ‌নেক আ‌গেই ডিআরইউ‌তে বঙ্গবন্ধুর ছ‌বি টানা‌নো উ‌চিত ছি‌লো।”

হট্টগোল বাড়লে ডিআরইউয়ের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বলেন, “জাতির পিতার ছবি আমাদের সময়ই লাগানোর উদ্যোগ নিয়েছিলাম। এই বিষয়ে কারও কোন কথা থাকার কথা নয়। কারণ গত কমিটিতে রেজুলেসন হয়েছিল যেখানে বেশিরভাগ সদস্যই মত দিয়েছিলেন। এটা এজিএমএ ওঠানোর কথাও ছিল। সুতরাং এখানে ছবি লাগানো হবে এটা নিয়ে কোন কথা বলার দরকার নেই।”

ডিআরইউ’র ই‌তিহা‌সে আ‌গে কখ‌নো জা‌তির পিতার ছ‌বি টানা‌নো ছি‌লো না। বঙ্গবন্ধুর ছ‌বি টানা‌নোর মধ‌্য দি‌য়ে ডিআরইউ নতুনভা‌বে পথচলা শুরু কর‌বে ব‌লে ম‌নে কর‌ছে সদস‌্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT