বিনোদন

২৬ ডিসেম্বর থেকে আবাহনী মাঠেই শাস্ত্রীয় সংগীত উৎসব

বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব

বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব

বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসব শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবার আয়োজনটি উৎসর্গ করা হচ্ছে শিক্ষাবীদ ড. আনিসুজ্জামানকে।
বিশ্বের সবচেয়ে বড় ক্লাসিকাল মিউজিক ফেস্টিভালের একটি ‘বেঙ্গল ক্লাসিকাল মিউজিক ফেস্টিভাল’। গেল পাঁচ বছর ধরে নিয়মিত শাস্ত্রীয় সংগীতের এই অনুষ্ঠানটি রাজধানীর আর্মি স্টেডিয়ামে হয়ে আসলেও এবছর ভেন্যু না পেয়ে প্রথমে বাতিল হয় উৎসব। নভেম্বরের শেষ সপ্তাহে আয়োজনটি ঘিরে বিদেশী শিল্পীদেরও দাওয়াত দেয়া সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু শেষ সময়ে এসে আর্মি স্টেডিয়ামে জায়গা না পাওয়ায় অনুষ্ঠানের ৬ষ্ঠ আসরটি বাতিল করা হয়েছিল।
পরবর্তীতে জানানো হয় উচ্চাঙ্গ সংগীত উৎসবের জন্য রাজধানীর আবাহনী মাঠ বরাদ্দ পেয়েছে বেঙ্গল ফাউন্ডেশন।
রবিবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে আবাহনী মাঠেই ২৬-৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসব।
এবারের বেঙ্গল উচ্চাংসংগীত উৎসবের সম্প্রচার সহযোগী থাকছে চ্যানেল আই।
বিষয়:বেঙ্গল ফাউন্ডেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…