চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চৌরাসিয়ার জন্য অপেক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হরিপ্রসাদ চৌরাসিয়া

‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’ এর ষষ্ঠ আসরের আজ শেষ দিন। শেষদিনের মূল আকর্ষণ পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির সম্মোহনী সুরে সাঙ্গ হবে ধ্রুপদী গানে বিশ্বের সর্ববৃহৎ এই উৎসব।

পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ছাড়া বেঙ্গল আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসব যেন ভাবাই যায় না। গত কয়েক বছরের আয়োজনের মূল আকর্ষণ ছিলেন তিনি। এবারেও তাই। শনিবার সন্ধ্যায় বিদুষী সুজাতা মহাপাত্রের ওড়িশি নৃত্যের মধ্য দিয়ে শুরু হবে এ দিনের আয়োজন। এরপর একে একে মোহন বীণা বাজাবেন পণ্ডিত বিশ্বমোহন ভট্ট। খেয়াল পরিবেশন করবেন ব্রজেশ্বর মুখার্জি। সেতারের সুরে শ্রোতাদের মোহিত করবেন পণ্ডিত কুশল দাস ও কল্যাণজিত দাস এবং পণ্ডিত কৈবল্যকুমার। এর পরেই হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশির যাদুতে সম্মোহিত হবেন শ্রোতারা। বাঁশির মায়াবী সুরে রাত গড়িয়ে ভোর হবে।

হরিপ্রসাদ চৌরাসিয়া তালিম নিয়েছেন মাইহার ঘরানার গুরু অন্নপূর্ণা দেবীর কাছে। তার অর্জন ও সম্মাননার তালিকা বেশ দীর্ঘ। ভারত সরকার তাকে পদ্মবিভূষণ, সংগীত নাটক একাডেমি পুরস্কার ও ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। ডাচ রাজপরিবারের পক্ষ থেকে ‘অফিসার ইন দ্য অর্ডার অফ ওরাঞ্জ ন্যাসো’ খেতাব এবং ফরাসি সরকারের পক্ষ থেকে নাইট উপাধি লাভ করেছেন তিনি।

‘সংগীত জাগায় প্রাণ’ এই স্লোগানে গত ২৬ ডিসেম্বর ধানমন্ডির আবাহনী মাঠে এবারের উৎসবের পর্দা উঠেছে। স্কয়ার নিবেদিত ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৭’ এর অনুষ্ঠান প্রচার সহযোগী চ্যানেল আই।

ট্যাগ: বাঁশিবেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসববেঙ্গল ফাউন্ডেশনহরিপ্রসাদ চৌরাসিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে জানা যাবে প্রাথমিক, জেএসসি ও জেডিসির ফল

পরবর্তী

আওয়ামী লীগের মতো দলও কেন নির্বাচনে ব্যবসায়ী প্রার্থী দিচ্ছে?

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের মতো দলও কেন নির্বাচনে ব্যবসায়ী প্রার্থী দিচ্ছে?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এমপিওভুক্তির দাবিতে পঞ্চমদিনের মতো আন্দোলনে শিক্ষকরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভের বিষয়ে জানতে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT