দলীয় পারফরম্যান্সের প্রতিচ্ছবি দেখা গেল অ্যান্টিগায়। বোলাররা ঝলক দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। অ্যান্টিগায় টাইগার ব্যাটারদের সামনে এবার আরেকটি পরীক্ষা।
১৬২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করবেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে ৬ শূন্যের পর অধিনায়ক সাকিব আল হাসানের ফিফটিতে ১০৩ রান তুলেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ইনিংসে আরেকটি চ্যালেঞ্জের সামনে বাংলাদেশের টপঅর্ডার।
ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করেছে ১১২.৫ ওভার। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন চারটি উইকেট। ইবাদত হোসেন ও খালেদ আহমেদ নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও সাকিব।
বাংলাদেশকে প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট করে প্রথম দিন শেষে ক্যারিবীয়রা ২ উইকেট হারিয়ে তোলে ৯৫ রান। শেষ ৬৮ রানে ৭ উইকেট হারিয়ে তিনশর আগেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
দুই দিন মিলিয়ে তিনবার বেঁচে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্যক্তিগত ক্রেইগ ব্র্যাথওয়েট ৯৪ রানে সাজঘরে ফিরে যান খালেদের বলে এলবিডব্লিউ হয়ে। ধৈর্য নিয়ে ২৬৮ বল মোকাবেলা করেন। মারেন ৯টি বাউন্ডারি। ৬৩ রান করেন জার্মেইন ব্লেকউড ।








