বিনোদন

২৫ হাজার ফুট উচ্চতা থেকে টম ক্রুজের ঝাঁপ!

টম ক্রুজ

টম ক্রুজ

চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে যাচ্ছে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল- ফলআউট’। এরই মধ্যে সব কাজ শেষ হলেও বাকি ছিল একটি গুরুত্বপূর্ণ অংশের শুটিং।

রবিবার (২৫ মার্চ) পরিচালক ক্রিস্টোফার ম্যাক কোয়ারি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সেই শেষ দৃশ্যায়নের ছবি। আর সেখানেই দেখা যাচ্ছে ২৫ হাজার ফুট উচ্চতায় প্লেন থেকে লাফ দিচ্ছেন ৫৫ বছর বয়সী টম ক্রুজ। পুরো ব্যাপারটির প্রস্তুতি নিতে ক্রুজ সময় পেয়েছেন মাত্র একদিন।

যদিও ছবি দেখে বোঝার উপায় নেই টম ক্রুজ এই লাফ দিয়ে সফলভাবে অবতরণ করতে পেরেছেন কি না। তবে, একই দিনে টম ক্রুজ নিজেও একটি ছবি দিয়েছেন, তাতে ভক্তরা নিশ্চিত হয়েছেন বেশ কয়েকটি লাফ সফলভাবেই দিয়েছেন প্রিয় নায়ক।

টম ক্রুজ নিজের স্টান্ট নিজে করার জন্য বহু আগে থেকেই বিখ্যাত। সাত মাস আগে এক ছাদ থেকে আরেক ছাদে লাফ দিতে গিয়ে গোড়ালি ভেঙেছেন। ‘মিশন ইম্পসিবল-ফলআউট’ মুক্তি পাবে এ বছর ২৭ জুলাই।

বিষয়:টম ক্রুজ মিশন ইম্পসিবল- ফলআউট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…